গিলের উপর কারও কুনজর পড়েছে : গাভাসকর

কয়েকদিন আগে পর্যন্ত তিনি ছিলেন সহ-অধিনায়ক। অথচ রাতারাতি টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে গেলেন শুভমান গিল। যা কিনা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে সুনীল গাভাসকরের। লিটল মাস্টার বলছেন, টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে তিনি শুধু চমকে গিয়েছেন তাই নয়, রীতিমতো স্তম্ভিত। গাভাসকরের ধারণা, গিলের উপর কারও কুনজর পড়েছে।

শনিবারই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে জায়গা হয়নি চূড়ান্ত ছন্দহীন শুভমান গিলের। যা দেখে স্তম্ভিত গাভাসকর বলছেন, “শুভমান ক্লাসি প্লেয়ার। ব্যাট হাতে দুর্দান্ত একটি মরশুম কাটিয়েছে। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কয়েকটি ম্যাচে রান পায়নি। কিন্তু ক্লাসটাই আসল, সেটাই শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করতে সাহায্য করবে। ফর্ম তো সাময়িক।’ গিলের পাশে দাঁড়িয়ে খারাপ ফর্মের জন্য সাফাইও দিয়েছেন লিটল মাস্টার। তিনি বলছেন, ‘ও দীর্ঘ বিরতির পর দলে ফিরেছিল। আসলে ছোট ফরম্যাটে শুরু থেকেই মারতে হয়। ভালো ছন্দ না থাকলে এটা খেলা কঠিন। গিল ছন্দে ছিল না। সেটাই ওঁর বিপক্ষে গিয়েছে।”


যদিও টিম ম্যানেজমেন্ট বলছে, ফর্মের কারণে বাদ পড়েননি গিল। টিম কম্বিনেশনের জন্য বাদ পড়েছেন। নির্বাচক প্রধান অজিত আগরকর বলছেন, “শুভমানের মান নিয়ে কোনও সন্দেহ নেই। ও হয়তো সম্প্রতি রান পায়নি। তবে আপনাদের মতের সঙ্গে আমার মত আলাদা হতে পারে। এটা ঠিক যে, একেক সময় খেলোয়াড় বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে ফর্মে ওঠানামা থাকে। তবে কোন কম্বিনেশনে খেলব সেটা গুরুত্বপূর্ণ। কাউকে না কাউকে তো বাদ পড়তেই হত। আমাদের হাতে এই মুহূর্তে বিকল্প রয়েছে।”

গিলের বাদ পড়ার পিছনে অবশ্য আরও একটা কারণ থাকতে পারে বলে ধারণা গাভাসকরের। খানিক কুসংস্কারাচ্ছন্ন হয়েই তিনি বলছেন, “সদ্য আমেদাবাদ থেকে শুভমান গিল ও সূর্যকুমার যাদবের সঙ্গে একই ফ্লাইটে ফিরেছি। ওকে বলেছিলাম, ওর কিছু চোট অদ্ভুত ধরনের। ঘাড় ও হাঁটুর চোট লেগেছে। মনে হয় কারও নজর লেগেছে। বাড়ির কাউকে দিয়ে ওর কুনজর কাটানোর দরকার। আমি বিশ্বাস করি, কখনও কখনও নজরও লাগে।’

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026