জুলাই আন্দোলন মামলার নথি চুরির ঘটনায় নতুন মামলা

জুলাই হত্যা মামলার নথি চুরি করে তিনটি ভুয়া মামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ঢাকার সিএমএম আদালতে। মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির কথা জানিয়ে সাক্ষ্য দেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সিনিয়র আইনজীবীরা বলছেন, শুরু থেকেই জুলাই-আগস্ট আন্দোলনের মামলার দায়িত্ব সরকারিভাবে নেয়া হলে সুযোগ পেত না এসব অসাধু চক্র। হয়রানি বন্ধ করতে গণ-অভ্যুত্থানের সব মামলা ও গ্রেফতারের তদন্তের পরামর্শ তাদের।

জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ ওঠেছে আদালতের এক শুনানিতে। সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

খোঁজ নিয়ে জানা যায়, মামলার পর বাড়িছাড়া আসামিরা। যোগাযোগ করা হলে একজন জানান, টাকা হাতানো ও ব্যক্তিগত শত্রুতাসহ বিভিন্ন উদ্দেশে মিথ্যা মামলা করা হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট মাহবুব রানার অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল- এই তিনটি হত্যার আলাদা মামলা করা হয়। একটি চক্র মামলাগুলোর দলিল-দস্তাবেজ আদালত থেকেই সংগ্রহ করে। পরে একই হত্যাকাণ্ডকে ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে করা হয় মামলার আবেদন।

অভিযুক্ত তিনটি মামলারই বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র দিয়ে মামলা দায়েরের জন্য তার কাছে ব্যাখ্যা চান আদালত। বাদীর ভুয়া এনআইডি জমা দেয়াসহ মিথ্যার আশ্রয় নিলেও তা বুঝতে পারেননি বলে দাবি এ আইনজীবীর।

তিনি বলেন, মামলা বাণিজ্যের কথা বাংলাদেশের একজন বলতে পারবে? ওটা তো মামলার আদেশই হয়নি! আমার পেশাদারিত্বের জায়গা থেকে আমি মামলা করেছি। বাদী আদালতে উপস্থিত হয়েছে। পরে মামলা খারিজ করে দিয়েছে।

জুলাই গণ-ভ্যুত্থানের সব মামলা সরকারের পক্ষ থেকে দায়ের হলে প্রতারক চক্রের উত্থান হত না বলে মন্তব্য সিনিয়র আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেসবাহের।

এ আইনজীবী বলেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সঠিক তথ্য নিয়ে মামলা করা হলে আজকে এ চাঁদাবাজি চলত না। প্রতি এলাকায় কারা খেলছে, কারা মামলা দিচ্ছে-- সেটা ওপেন সিক্রেট!

মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলনের মামলা ও গ্রেফতারের বিষয়ে তদন্তের পরামর্শও দেন তিনি।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মাসের শেষে আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026