টেস্টের ইতিহাসে প্রথমবার দুই ইনিংসেই জোড়া সেঞ্চুরির রেকর্ড

এক টেস্টে ওপেনারদের ৪টি সেঞ্চুরি করার বেশ কয়েকটি নজির আছে। সেটা দুই দল মিলিয়ে। যদি এক দলের ওপেনারদের কথা বলা হয়? আজকের আগে তেমন নজির একটিও ছিল না। সে জন্যই তো মাউন্ট মঙ্গানুই টেস্টে ডেভন কনওয়ে ও টম লাথামের ৪টি সেঞ্চুরি ইতিহাসে লেখা হয়ে গেল।

কনওয়ে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ঠিক ১০০ রান করেছেন।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ৪টির মধ্যে ডেভন কনওয়ের একটি ডাবল সেঞ্চুরি। প্রথম ইনিংসে ২২৭ রান করেছিলেন তিনি। লাথাম করেছিলেন ১৩৭। আজ দ্বিতীয় ইনিংসে কনওয়ে করলেন ১০০, লাথাম ১০১। শুধু টেস্টে নয়, ক্রিকইনফো বলছে, প্রথম শ্রেণির ক্রিকেটেও এক দলের দুই ওপেনারের চার সেঞ্চুরির নজির এটিই প্রথম।

প্রথম ইনিংসে ৫৭৫ রান করা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয় ৪২০ রানে। কাভেম হজ প্রথম দিন শেষে ১০৯ রানে অপরাজিত ছিলেন, তার সঙ্গী ফিলিপ অ্যান্ডারসন ১২ রানে। হজকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের রানপাহাড় ছোঁয়ার স্বপ্ন দেখে থাকতে পারে, ফুড পয়জনিংয়ের কারণে তৃতীয় দিন ব্যাট করতে না নামা শাই হোপও তো ছিলেন। ফিলিপ ১৭ রানে ফিরে গেলে হোপ মাত্র ৪ রানে শিকার হন। জায়দেন সিলস করেন ১৫, কেমার রোচ ০। হজ শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন।

১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে থাকা নিউজিল্যান্ড দ্রুতই বোর্ডে রান যোগ করে। কনওয়ের পর লাথামও সেঞ্চুরিতে পৌঁছে যান। তারা দুজনই উইকেট দেন হজকে। এরপর কেন উইলিয়ামসন ৪০ ও রাচিন রবীন্দ্র ৪৬ রানে ব্যাট করতে থাকাবস্থায় ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৪৬২ রানের লক্ষ্য।

লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটেই চতুর্থ দিন শেষ করেছে। শেষ বিকেলে তারা তুলেছে ৪৩ রান। ব্রান্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রানে অপরাজিত। জেতার জন্য আরও রান দরকার ৪১৯। তারা যদি এই রান করেই ফেলে, তাতে হয়ে যাবে বিশ্ব রেকর্ড। এত রান তাড়া করে টেস্ট জয়ের নজির নেই। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026