দুই দফা না মানায় কর্মসূচি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন কাল

দুই দফা দাবি না মানায় পরবর্তী কর্মসূচির বিষয়ে আগামীকাল (সোমবার, ২২ ডিসেম্বর) দুপুর ১২টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ (রোববার, ২১ ডিসেম্বর) রাত ৯টা ৪ মিনিটে দলটির ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়া হয়নি।

পোস্টে আরও বলা হয়, সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।

অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহিদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এ প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি-২২ ডিসেম্বর, সোমবার, দুপুর ১২টা। মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী, হামলার পরিকল্পনা ও সহায়তাকারীদের গ্রেপ্তারসহ দুই দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ।

আজ বিকেলে এক প্রেস বিবৃতিতে এসব দাবি জানায় ইনকিলাব মঞ্চ। বিবৃতিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী এবং আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

একই সঙ্গে ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সহকারী উপদেষ্টা খোদা বকশ চৌধুরীকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026