গ্রিনকে সর্বোচ্চ দামে কেনার কারণ জানালেন কলকাতা কোচ

ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের শূন্যতা পূরণ করতে কলকাতার প্রথম পছন্দ ছিল গ্রিন। ব্যাংকে খরচ করার মতো অর্থও ছিল। তাই তো ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনতে দ্বিতীয়বার ভাবেনি নাইটরা। নায়ার বললেন, ‘আমরা বলতে পারছি না, কত উপরে উঠতে চেয়েছিলাম। কিন্তু আমরা সর্বোচ্চটা দিতে চেয়েছিলাম। অর্থ যদি থাকে, তাহলে খরচ করব। রেখে দেওয়ার কোনো মানে নেই। আন্দ্রে রাসেল চলে গেল, এমন কাউকে আমাদের প্রয়োজন যে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিতে পারবে। একারণে আমাদের জন্য ক্যামেরন গ্রিন গুরুত্বপূর্ণ ছিল।’



সম্প্রতি আইপিএল থেকে অবসর নিয়েছেন রাসেল। কলকাতায় তিনি ফিরেছেন পাওয়ার কোচ হয়ে। নায়ারের মতে, গ্রিন হয়তো ভিন্ন ভূমিকায় খেলবেন, তবে সব বিভাগেই ম্যাচ জেতানোর সামর্থ্য তার আছে।

রাসেল মিডল ও ডেথ ওভারে দাপট দেখালেও গ্রিন খেলবেন টপ অর্ডারে। প্রথম তিনে তাকে রাখার পরিকল্পনা কলকাতার। তাতে দলে বড় ছাপ রাখতে পারবেন এই অস্ট্রেলিয়ান। নায়ার বললেন, ‘আমরা ক্যামেরন গ্রিনকে প্রথম তিনের মধ্যে ব্যাটিংয়ে দেখতে চাই। সে এক মৌসুমে ৫০০ রান করার মতো। গত কয়েক বছরে দেখেছি আমাদের সাফল্য এসেছে তখন, যখন আমাদের শীর্ষ তিন খেলোয়াড় চারশর বেশি রান করেছে। এ কারণে তাকে পেতে আমরা মরিয়া ছিলাম। সে আমাদের অনেক সমস্যার সমাধান করবে।’

গ্রিনের আইপিএল পরিসংখ্যান কলকাতার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৯ ম্যাচ খেলে ৪১ এর বেশি গড়ে ৭০৭ রান করেছেন তিনি। অভিষেক আইপিএলে মুম্বাইয়ের হয়ে তার রান ছিল ৪৫২। ইনজুরির কারণে গত আইপিএল খেলতে না পারলেও কলকাতার বিশ্বাস, গ্রিন এখন পুরো ফিট এবং সেরা ফর্মে পাওয়া যাবে তাকে। 

আরআই/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026