সিলেট-৫ আসনে প্রার্থী চূড়ান্ত: ৮ দলীয় জোটের প্রার্থী আনোয়ার হোসেন

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খানকে চূড়ান্ত করেছে ৮ দলীয় ইসলামী জোট। জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি সংসদ সদস্য পদপ্রার্থী। এই আসনটিতে বিএনপি এখনো প্রার্থী দেয়নি। জামায়াতে ইসলামী এই আসনটিকে তাদের অন্যতম শক্তিশালী ও সম্ভাবনাময় আসন হিসেবে চিহ্নিত করেছে। 

সিলেটের রাজনৈতিক সূত্র বলছে সিলেট-৫ আসন ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ সালে এই আসন থেকে জামায়াত প্রার্থী মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।

এবার নতুন প্রার্থী এবং একইসঙ্গে প্রার্থীও প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচন। ক্লিন ইমেজের অধিকারী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান জামায়াতের জেলা আমির। তার বাড়ি কানাইঘাটে। গত কয়েক বছর ধরে তিনি নিয়মিতভাবে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় অবস্থান করে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। সবশেষ ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। 

আনোয়ার হোসেনের ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে জানান, বন্যা ও খরা মোকাবিলায় সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নসহ দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে একজন ‘নীরব সেবক’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয়দের সুখ-দুঃখে, সামাজিক আনুষ্ঠানে ধারাবাহিক উপস্থিতি তাঁকে ভোটারদের আস্থার কাছাকাছি নিয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইসলামী ছাত্রশিবিরের সিলেট ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে মৌলভীবাজার জেলা এবং সিলেট জেলা জামায়াতের উত্তর শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর টানা ১৫ বছর জেলা আমীর হিসেবে নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্রেও তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। প্রায় এক দশক মৌলভীবাজারের শাহ মোস্তফা একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, মেধাবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগের কারণে শিক্ষা অঙ্গনে তিনি একজন গ্রহণযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

ছাত্রজীবনে হিফজ সম্পন্ন করার পর দাখিল, আলিম, ফাজিল ও কামিল প্রতিটি স্তরে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন আনোয়ার হোসেন খান। ফুলবাড়ি আজিরিয়া আলিয়া মাদ্রাসা ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল (মাস্টার্স) ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি একজন মেধাবী আলেম হিসেবেও সুপরিচিত।

স্থানীয় সূত্র বলছে, তৃণমূলে বিএনপি'র প্রতিদ্বন্দ্বী শক্ত প্রার্থী না থাকা এবং অন্য দলগুলোর মধ্যেও পরিচিত প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন এই জামায়াত নেতা। যে কারণে জামায়াত বিপুল ব্যবধানে জয়ের আশা করছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026