বলিউড ছাড়ার গুঞ্জনে ঊর্মিলা মাতন্ডকরের মন্তব্য

নব্বই দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ঊর্মিলা মাতন্ডকর। তার লাস্যময়ী চেহারা ও বহুমুখী অভিনয় তাকে করেছিল ইন্ড্রাস্টির আলোচিত নায়িকা। তবে দীর্ঘদিন পর্দার বাইরে থাকায় তাকে ঘিরে বলিউড ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার সেই জল্পনার ইতি টানলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ঊর্মিলা স্পষ্টভাবে তার অবস্থান জানান দেন। তিনি বলেন, তিনি কখনোই অভিনয় ছাড়েননি বরং যোগ্য চরিত্রের অপেক্ষাতেই ছিলেন।

ঊর্মিলা বলেন, ‘আমি সবসময় কাজ নিয়ে সচেতন ছিলাম। মানুষ যদি ভাবে আমি সিনেমা করছি না সেটা তাদের দোষ নয়। কিন্তু সত্যিটা হলো আমি কখনোই অভিনয় ছাড়িনি।’

১৯৯৯ সালের ‘ব্ল্যাকমেইল’র পর ঊর্মিলা নিয়মিত সিনেমায় দেখা না গেলেও ২০২২ সালে ‘ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস সিজন ৩’ এর বিচারকের ভূমিকায় ছিলেন। তবে সেটিকে তিনি পূর্ণাঙ্গ অভিনয় কাজ হিসেবে দেখছেন না।

ওটিটিতে ফেরা নিয়ে বলেন, ‘শ্যুটিং সেটে ফেরার সময় এসেছে। এবার নতুন উদ্যমে কাজ শুরু করব। আমি আবার পর্দায় ফিরতে পুরোপুরি প্রস্তুত। খুব শীঘ্রই তিনি ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করতে যাচ্ছেন। ইতিমধ্যে একটি ওটিটি শো-র কাজ শেষ করেছেন যা আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।’

‘আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি কখনো এক ধরনের চরিত্রে আটকে থাকিনি’

এ নিয়ে তিনি বলেন, ‘ওটিটিতে নতুন ধরণের গল্প ও চরিত্র নিয়ে কাজ করার সুযোগ আছে। আমি এমন চরিত্রই করতে চাই যা আগে কখনো করিনি।”

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি কখনো এক ধরনের চরিত্রে আটকে থাকিনি। আমি নিজেই নিজের তৈরি গণ্ডি ভেঙেছি।’

তিনি জানান, ১৯৯৫ সালে আমির খান ও জ্যাকি শ্রফ অভিনীত ‘রাঙ্গিলা’র দুর্দান্ত সাফল্যের পর ‘জুদাই’, ‘সত্য’, ‘কৌন’, ‘ভূত’, ‘পিঞ্জর’ এর মতো ভিন্ন ধরনের ছবিতে কাজ করে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। তার মতে, ‘দর্শকের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।’

আইআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026