মাধুরীর ‘এক দো তিন’ অন্যতম আইকনিক নৃত্য সংগীত

সিনেমার ইতিহাসে এমন কিছু গান আছে যা প্রজন্মের পর প্রজন্মকে মোহিত করে রাখে। ঠিক তেমনই একটি গান হলো ‘এক দো তিন’। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া এন.চন্দ্র পরিচালিত ‘তেজাব’ সিনেমার এই গান আজও হিন্দি সিনেমার অন্যতম আইকনিক নৃত্য সংগীত হিসেবে বিবেচিত।



মুক্তির ৩৬ বছর পরেও গানটি নিয়ে আলোচনা ও উদযাপন এখনো থেমে নেই। এই গানের প্রাণকেন্দ্র ছিলেন মাধুরী দীক্ষিত যার পারফরম্যান্স গানটিকে সাংস্কৃতিক মাইলফলকে পরিণত করেছে।

‘তেজাব’ ছবিতে তিনি অভিনয় করেন ‘মোহিনী’ চরিত্রে। এক তরুণী যাকে তার ঋণগ্রস্ত বাবা মঞ্চে নাচতে বাধ্য করেন। বাইরে থেকে গানটি আনন্দময় মনে হলেও এর অন্তরালে রয়েছে গভীর আবেগ। মোহিনী পুরুষ দর্শকদের সামনে নৃত্য পরিবেশন করে আর গুণে গুণে বলে কত দিন ধরে সে তার প্রিয় মানুষের অপেক্ষায় আছে। এই আবেগী প্রেক্ষাপট গানটিকে শুধু নাচের মধ্যে সীমাবদ্ধ রাখেনি বরং দিয়েছে আলাদা গভীরতা।

গানটির কোরিওগ্রাফি করেন কিংবদন্তি সারোজ খান। ১৯৮৯ সালে সারোজ খান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘সেরা কোরিওগ্রাফার’র পুরস্কার পান এই গানের জন্য । জানা যায়, মাধুরী দীক্ষিত টানা ১৬ দিন অনুশীলন করেন এবং প্রায় এক সপ্তাহ ধরে ‘এক দো তিন’র শ্যুটিং চলে।

গানটির লেখার পেছনেও রয়েছে বিশেষ গল্প। গীতিকার জাবেদ আখতার জানান, ‘সংখ্যা দিয়ে গান লেখার ধারণাটি পেয়েছিলেন সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্তের কাছ থেকে যিনি গণপতি পূজার একটি সুরকে ‘১, ২, ৩, ৪, ৫, ৬’ এভাবে গেয়ে শুনিয়েছিলেন আর জাবেদ সেই সংখ্যাগুলোকেই গানের মূল ভিত্তি করে অসাধারণ লিরিক্স তৈরি করেন যা প্রাণ পায় মাধুরীর দুর্দান্ত নাচের দৃশ্যে।’

পুরোনো এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত গানটির জনপ্রিয়তা নিয়ে বলেন, ‘‘এই গানটি সবাই জানে। আজও গানটির জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি যা আমার জন্য বড় সৌভাগ্যের।’

মুক্তির ৩৬ বছর পরেও ‘এক দো তিন’ শুধু একটি গান নয় বরং বলিউডের এক আইকনিক সৃষ্টি। কোরিওগ্রাফি, গান আর মাধুরী দীক্ষিতের অনবদ্য পারফরম্যান্স সব মিলিয়ে এটি আজও সিনেমাপ্রেমীদের কাছে এক নস্টালজিয়া।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026