২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বলিউডে মুক্তি পেয়েছে অর্ধ শতাধিক সিনেমা। তবে এতো সিনেমার ভিড়ে বলিউড কাঁপাতে পেরেছে মাত্র কয়েকটি সিনেমাই। দর্শকপ্রিয়তায় শীর্ষে থাকা সেসব সিনেমাগুলো বছরের শেষে আসুন আরও একবার ফিরে দেখি।

২০২৫ সালে শুরু থেকে শেষ পর্যন্ত বলিউড দাঁপিয়ে বেড়িয়েছে সর্বমোট ৫টি সিনেমা। এগুলো হলো-
 
১। ছাভা:  শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে নির্মিত সিনেমা ‘ছাভা’। এ সিনেমায় প্রথবার জুটি বাঁধেন ভিকি কৌশল ও রাশমিকা মন্দনা। দর্শকপ্রিয়তায় সিনেমাটি আয় করে নিয়েছে ৮০৯ কোটি রুপি। বক্স অফিস দাঁপিয়ে বেড়ানো সিনেমাটিকে অল টাইম ব্লকবাস্টার হিসেবে ঘোষণা করে বলিউডের বক্স অফিস।
 
 
২। সাইয়ারা: উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প ‘সাইয়ারা’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডে দুই নতুন মুখ আহান পান্ডে ও অনীত পড্ডা। রোমান্টিক মুভি সাইয়ারা মাত্র ৯০ কোটি বাজেটের সিনেমা। অথচ দর্শকপ্রিয়তায় বক্সঅফিসে সিনেমাটি আয় করে নেয় ৫৬৩ কোটি রুপি। সিনেমাটিকে সর্বকালের ইন্ডাস্ট্রি হিট তকমা দেয়া হয়েছে।
 

 
৩। কুলি: নির্মাতা লোকেশ কনাগারাজ পরিচালিত বলিউড সিনেমা ‘কুলি’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। থ্রিল আর রহস্যের আবহে তৈরি ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও রয়েছেন আমির খান, দক্ষিণী তারকা নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজের মতো তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমায় ছিলেন পূজা হেগড়ে। সিনেমাটির আয় ৪৫০ কোটি রুপি। বলিউড বক্সঅফিস সিনেমাটিকে এভারেজ হিসেবে ঘোষণা করে।
 
 
৪। ওয়ার টু: দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড সুপারস্টার হৃতিক রোশন অভিনীত সিনেমা ‘ওয়ার টু’। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এ সিনেমা পাক-ভারত সংঘাত নিয়ে নির্মিত। সিনেমাতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমাটির বক্স অফিস আয় ৩২৫ কোটি রুপি।
 
 
৫। মহাবতার নরসিংহ: পৌরাণিক কাহিনির ওপর নির্মিত অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’। ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাব জয় করেছে এটি।
 
সিনেমায় দেখানো হয় এক ছোট্ট শিশুকে। যে হিন্দু দেবতা বিষ্ণু ভক্ত। এ দোষে তার পিতা দুষ্ট অসুর হিরণ্যকশিপু নিজ পুত্রকে একাধিকবার মেরে ফেলতে চান কিন্তু প্রতিবারই ব্যর্থ হন।
 
 
সিনেমার শেষে দেখানো হয় অন্যায়কারী হিরণ্যকশিপুকে মেরে ফেলতে দেয়াল ভেঙে অর্ধ মানব অর্ধ সিংহ রূপ নিয়ে বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ ধরাধামে নেমে আসে। সিনেমাটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ সিনেপ্রেমীদের হৃদয় জয় করে নেয় চলতি বছর। সিনেমাটির আয় ৩২৬ কোটি রুপি।

কেএন/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026