মঞ্চ থেকে কারাগারের পথে মার্কিন র‍্যাপার

মঞ্চের আলো, ভক্তদের উল্লাস আর চার্ট টপার গানের দুনিয়া ছাপিয়ে এবার আদালতের কাঠগড়ায় র‍্যাপার উইজ খলিফা। বিশ্বজুড়ে জনপ্রিয় এই মার্কিন র‌্যাপ তারকার জীবনে নেমে এলো চরম ধাক্কা- রোমানিয়ার একটি আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। শুধু তাই নয়, সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও। পাশাপাশি আদালতের নির্দেশে কারাগারে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে এই বহুল আলোচিত সংগীতশিল্পীকে ঘিরে।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, মঞ্চে গাঁজা সেবনের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে উইজ খলিফাকে। গত বছর রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূলের অত্যন্ত পরিচিত গ্রাম

কোস্টিনেস্টিতে এক উৎসবের সময় এই মাদক সেবন করেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন র‌্যাপার।

এ কারণে রোমানিয়ার একটি আপিল আদালত মাদকদ্রব্য রাখার অভিযোগে ৩,৬০০ রোমানিয়ান লেই জরিমানা করেন এবং তাকে কারাগারে সাজা ভোগ করার নির্দেশ দেওয়া হয়।
আদালতে রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন উইজ খলিফা। তবে চলতি সপ্তাহের শুরুতে তাকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপার ও সংগীতশিল্পী গুন্নার সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। গত ১৮ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ এবং সোশ্যাল মিডিয়ায় বাড়ির ছবি ও ক্লিপ পোস্ট করেছেন তিনি।

এর আগে গত বছরের ১৩ জুলাই কনসার্টের পর পুলিশ তাকে কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে প্রসিকিউটররা তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ওষুধ রাখার অভিযোগ তোলেন।

রোমানিয়ার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, উইজ খলিফার কাছে ১৮ গ্রামেরও বেশি গাঁজা ছিল এবং মঞ্চে অতিরিক্ত পরিমাণ সেবন করেছিলেন তিনি।

আপিল আদালতের বিচারকরা বলেছেন, তারা উইজ খলিফার মূল জরিমানা বাতিল করেছেন। কারণ, সে অবৈধ আচরণ স্বাভাবিকীকরণের ইঙ্গিত দিয়েছিলেন এবং এ কারণে তরুণদের মধ্যে মাদকের ব্যবহার উৎসাহিত হয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিহিত করে বিচারকরা বলেন, উইজ খলিফা একজন সংগীতশিল্পী, র‌্যাপার, সে তরুণদের মধ্যে সুপরিচিত। তিনি একটি সংগীত পরিবেশনার মঞ্চে অল্পবয়সী দর্শকদের সামনে বিশেষ সিগারেট পান করেছেন।

এ ঘটনায় উইজ খলিফা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছিলেন, তিনি দেশকে অপমান করতে চাননি। তিনি বলেন, তারা (কর্তৃপক্ষ) খুব শ্রদ্ধাশীল ছিল এবং আমাকে যেতে দিয়েছে। আমি শিগগিরই ফিরব। আর পরের বার কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই।

এদিকে জানা যায় উইজ খলিফাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার সম্ভাবনা খুবই কম। এ বিষয়ে রোমানিয়ার অপরাধবিদ ভ্লাদ জাহা বলেছেন, তার শাস্তি অস্বাভাবিক কঠোর।

অপরাধীর সম্পদ ও সংযোগ, প্রত্যর্পণের ব্যাপারে রোমানিয়ার আলোচনায় এবং যুক্তরাষ্ট্রে গাঁজার আইনি ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করে তাকে কারাগারে পাঠানোর সম্ভাবনা খুব কম। যদিও যুক্তরাষ্ট্রে একটি আনুষ্ঠানিক বিচারের জন্য অনুরোধ জানানো হবে।

উল্লেখ্য, উইজ খলিফার প্রকৃত নাম ক্যামেরন জিব্রিল থমাজ। তিনি ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’, ‘সি ইউ অ্যাগেইন’ এবং ‘ইয়ং, ওয়াইল্ড অ্যান্ড ফ্রি’র মতো গানের জন্য বিশ্বমহলে বেশ পরিচিত। তিনি একাধারে সংগীতশিল্পী, গীতিকার ও র‌্যাপার।

তবে সব মিলিয়ে বলা যায়, হিট গানের সাফল্য আর আন্তর্জাতিক খ্যাতি সত্ত্বেও আইনি জটিলতার কাছে কোনো তারকাই ব্যতিক্রম নন। বিশ্বসংগীতে নিজের আলাদা অবস্থান গড়ে তোলা উইজ খলিফার এই অধ্যায়টি তাই শুধু একজন শিল্পীর নয়, বরং আইন ও বাস্তবতার কঠিন মুখোমুখি হওয়ার এক আলোচিত দৃষ্টান্ত হিসেবেই রয়ে যাবে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026