এবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে ঢাকা

ভারতের দিল্লিকে ছাপিয়ে এবার বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। মারাত্মক বায়ুদূষণের কারণে ঢাকা শহর এখন বসবাসের জন্য রীতিমত হুমকির শহর। এ অবস্থায় নগরীর শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের সুরক্ষিত স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রোববার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৫৮। আর এই স্কোর মানে, ঢাকার বাতাস ‘মারাত্মক অস্বাস্থ্যকর’।

ইউএনবির খবরে বলা হয়েছে, একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতা জরুরী হিসেবে ধরা হয়। কারণ এই স্কোরভুক্ত শহরে বসবাসকারী নাগরিকরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক নির্ধারণ করা হয়। ঢাকার একিউআই স্কোর আশঙ্কাজনক। এরকম স্কোর অব্যাহত থাকলে নগরীতে বসবাসকারী শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের বাড়ি থেকে বের হওয়া ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় শিশু, বৃদ্ধ ও রোগীদের সুরক্ষিত স্থানে রাখা ছাড়া বিকল্প থাকে না।

জানা গেছে, রোববার একযোগে চালানো নিরীক্ষায় ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ২৫৭ ও ২৫৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

প্রসঙ্গত, জনবহুল ঢাকা শহর দীর্ঘদিন যাবত দূষিত বাতাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। বিশ্ব ব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার আশেপাশে গড়ে ওঠা ইট ভাটার ছাঁই-ধোঁয়া ও শহরের ভিতরে চলমান সুরক্ষাবিহীন নির্মাণ কাজ বাতাস দূষিত করছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026