চীন ফেরত শিক্ষার্থীকে রমেক থেকে ঢাকায় স্থানান্তর

করোনা ভাইরাস সন্দেহে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনা ইউনিটে (আইসোলেশন) ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থীকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। চীনফেরত শিক্ষার্থীর নাম আলামিন, তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের চলবলা মদনপুর এলাকায়।

সোমবার দুপুরে রংপুর মেডিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের সদস্য ও মুখপাত্র সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র।

তিনি জানান, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে জ্বর এবং শ্বাস কষ্ট আছে। সে বেশ কয়েকবার বমি করেছে। আলামিনকে আইইডিসিআর ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের আয়োজন চলছে। কিছুক্ষণের মধ্যে বিশেষ ব্যবস্থায় তাকে ঢাকায় নেওয়া হবে।

তিনি আরও জানান, শনিবার থেকে যে শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন, তার অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার জ্বর ও শ্বাসকষ্ট নেই। তবে রক্ত ও লালা পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব বিভাগে পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যে প্রতিবেদন পাওয়ার আশা করছি। প্রতিবেদন পেলেই বিস্তারিত জানানো হবে।

ব্রিফিংয়ে মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সরকারসহ বোর্ডের অন্য সদস্যরা এবং হাসপাতালের পরিচালক উপস্থিত ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। রোববার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রমেক হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেন।

রংপুরে চীন ফেরত ছাত্রের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলা জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026