বিশ্ব ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

ব্যক্তিগত সম্পদমূল্যের রেকর্ড টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের। তার সম্পদমূল্য প্রায় ৭৫০ বিলিয়ন ডলার। বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের তথ্য, ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক।




একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন ইলন মাস্ক। টেসলার প্রধান নির্বাহী মাস্কের বর্তমান সম্পদমূল্য ৭৪৮ দশমিক ৯ বিলিয়ন বা ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার। ২০২৪ সালের তুলনায় তার সম্পদমূল্য বেড়েছে প্রায় ৪ গুণ।

স্পেস এক্সের শেয়ার বাজারে আসার খবরে গত সপ্তাহেই মাস্কের অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বেড়ে তার সম্পদমূল্য ছাড়িয়েছিল ৬০ হাজার কোটি ডলার। সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী হিসেবে ইলন মাস্কের বিশাল অঙ্কের বেতন প্যাকেজ বহাল রাখার রায়ের পর, সপ্তাহ ব্যবধানে তার সম্পদমূল্য বেড়ে অতিক্রম করেছে ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার।

বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির তথ্য, প্রতিবছর মাস্কের সম্পদমূল্য বাড়ছে গড়ে ১১০ শতাংশ হারে। এই হারে সম্পদ বাড়তে থাকলে ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক। মাস্কের প্রতিদ্বন্দ্বী নেই, ব্যাপারটি তেমন নয়।

ইনফরমার তথ্য, এআই ভিত্তিক এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং লাখো কোটিপতি হতে পারেন ২০২৮ সালের মধ্যে।

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, মাস্কের সম্পদের চেয়ে ৫০ হাজার কোটি ডলার পিছিয়ে আছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি পেজ; তার সম্পদমূল্য ২৫ হাজার ২৬০ কোটি ডলার। ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন আছেন তৃতীয় স্থানে যার সম্পদমূল্য ২৪ হাজার ২৭০ কোটি ডলার। চতুর্থ স্থানে থাকা অ্যামাজানের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদমূল্য ২৩ হাজার ৯৪০ কোটি ডলার। আর পঞ্চম অবস্থানে থাকা গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্জেই ব্রিনের সম্পদমূল্য ২৩ হাজার ৩১০ কোটি ডলার।

বিশ্লেষকদের মত, টেসলা, রোবোটিকস ও এআইয়ের ভবিষ্যৎকে পুঁজি করে ইলন মাস্ক নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026