চীনে রঙিন কাগজ ভেবে বাবার জমানো ৮ লাখ টাকা কেটে ফেলল ৫ বছরের মেয়ে!

খেলার ছলে মাও সে তুং-এর ছবি কেটে আলাদা করতে গিয়ে বাবার গোপন সঞ্চয় এক নিমেষেই শেষ করে দিল পাঁচ বছরের এক শিশু। চীনের শানডং প্রদেশের কুইংদাও শহরে ঘটা এই অদ্ভুত ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। শিশুটি নিছক 'আর্ট অ্যান্ড ক্রাফট' ভেবে কাঁচি চালিয়ে নষ্ট করেছে প্রায় ৫০ হাজার ইউয়ান।

কুইংদাও-এর বাসিন্দা এক ব্যক্তি বাড়িতে জরুরি প্রয়োজনের জন্য নগদ ৫০ হাজার ইউয়ান (চীনা মুদ্রা) লুকিয়ে রেখেছিলেন। বাংলাদেশি মুদ্রায় তা ৮ লাখ টাকারও বেশি।

বাড়িতে খেলার সময় শিশুটি হঠাৎ ওই টাকার বান্ডিল খুঁজে পায়। কিন্তু সেগুলোর আসল মূল্য বোঝার বয়স তার হয়নি। সে ভেবেছিল এগুলো শুধুই রঙিন কাগজ। এরপর কাঁচি দিয়ে প্রতিটি নোট থেকে নিপুণভাবে চীনের গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মাও সে তুং-এর ছবি কেটে আলাদা করে ফেলে।

বাবা যখন বাড়ি ফেরেন, তখন অনেক দেরি হয়ে গেছে। তিনি দেখেন, মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে আছে টাকার টুকরো। প্রতিটি নোট এমনভাবে কাটা হয়েছে যে, সেগুলোকে আর জোড়া লাগানো বা ব্যবহার করা প্রায় অসম্ভব।

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া 'চায়না ট্রাভেলস' নামের একটি ইনস্টাগ্রাম পেজে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

অনেক ব্যবহারকারী শিশুটির হাতের কাজের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, পাঁচ বছরের শিশু হিসেবে তার কাটার দক্ষতা অসাধারণ। সে খুব নিখুঁতভাবে ছবিগুলো কেটেছে।

আবার কেউ কেউ ঘটনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, একটি পাঁচ বছরের বাচ্চার পক্ষে এতগুলো (প্রায় ৫০০টি) নোট এত ধৈর্য ধরে নিখুঁতভাবে কাটা কি আদৌ সম্ভব?

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026