লেবানন ও গাজায় পাল্টাপাল্টি উত্তেজনার মাঝে ইসরাইলের ধারাবাহিক হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরাইলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত দু’জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, আর পশ্চিম তীরে নতুন করে নোটিশ দিয়েছে আরও ছয়টি বাড়ি ভাঙার।



লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান।

এ ঘটনায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সবশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন।

উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ কার্যক্রমসহ ৬৫টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে।

এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনী একটি আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে ১৩টি ফিলিস্তিনি পরিবার।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত ৩৭০ বার।

একইসঙ্গে পশ্চিম তীরের হেবরনের তারকুমিয়াহ এলাকায় ছয়টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরাইল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব।

অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে, ইসরাইল ৮৭৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন ৪১১ জন, আহত হয়েছেন এক হাজারের বেশি।

এরইমধ্যে ৭ অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026