২৭ কেজি ওজন ঝরিয়ে চমকে দিলেন সংগীতশিল্পী মেগান ট্রেইনর

ওজন কমিয়ে সবাইকে চমকে দিয়েছেন তরুণ প্রজন্মের প্রিয় সংগীতশিল্পী মেগান ট্রেইনর। সোমবার (২২ ডিসেম্বর) ৩২ বছরে পা রাখেন গ্র্যামিজয়ী এই গায়িকা। পরিবর্তনের ফলে প্রথম দেখায় তাকে অনেকেই চিনতেও পারেননি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেগান জানান, তিনি মোট ৬০ পাউন্ড বা ২৭ কেজি ওজন কমিয়েছেন।



তার এই স্বাস্থ্যযাত্রা শুরু হয়েছিল যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে। 

সে সময় তিনি অনুভব করেছিলেন, ‘যদি আমি সারা জীবন ট্যুর করতে চাই এবং আমার সন্তানদের বড় করতে চাই, তাহলে আমার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। আমি শক্তিশালী হতে চাই।’
ওজন কমানোর পর সমালোচনার মুখেও পড়তে হয় মেগানকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ওজন কমানোর জন্য অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। প্রথমবারের মতো আমি নিজেকে নিয়ে মুগ্ধ ছিলাম, কিন্তু হঠাৎ এত সমালোচনা পেয়ে হতবাক হয়ে গিয়েছিলাম।’

এই নেতিবাচকতার মোকাবেলা তিনি করেছেন গান এবং থেরাপির মাধ্যমে। নতুন গান ‘স্টুপিড ডোন্ট কেয়ার’-এ নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

দ্বিতীয় সন্তানের জন্মের পর মেগান এবং তার স্বামী ড্যারিল সাবারা স্বাস্থ্য ও ফিটনেসকে প্রাধান্য দিতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে তারা একটি ওজন নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহার করেছেন। 

মেগান বলেন, ‘আমরা চাই পেশিকে শক্তিশালী রাখতে। আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটা ঠিক রাখতে হবে।’

বর্তমানে তিনি সপ্তাহে তিনবার জিমে ব্যায়াম করছেন এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখেছেন।

এ ছাড়া হজমের সমস্যা এড়াতে তিনি তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন।

মেগান তার ফিটনেস যাত্রা সম্পর্কে জানিয়েছেন, ‘আমি এখন সত্যিই চমৎকার বোধ করি। নিজেকে ভালোবাসতে শিখেছি, আর এটা বলা নিয়ে কোনো লজ্জা নেই।’

বলা দরকার, ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ট্রেইনর। তাদের দুই সন্তান রিলি (৪) ও ব্যারি (২)। স্বামী ও সন্তানদের নিয়ে সুখেই সংসার করছেন মার্কিন এই সংগীত তারকা।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026