বিজয়ের ‘রাউডি জানার্ধনা’র পোস্টার ঝলকে বাজিমাত, মুখ খুললেন রাশমিকা!

বিজয় দেবরকোন্ডা মানেই চমক। আর সেই চমকই নতুন করে ফিরলো ‘রাউডি জানার্ধনা’র পোস্টার আর ঝলকে। রক্তমাখা শরীর, রুক্ষ চেহারা আর চোখেমুখে ভয়ংকর আত্মবিশ্বাস। বিজয়ের এই নতুন রূপ ভক্তদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় এই পোস্টার শেয়ার করলে অভিনেতাকে ট্যাগ করে উচ্ছ্বসিত রাশমিকা লেখেন – “চলো! চলো! চলোওওওও!!!”

এতেই শেষ নয়। ছবির ঝলক শেয়ার করে ইনস্টাগ্রাম স্টোরিতে রাশমিকা আরও এক ধাপ এগিয়ে প্রশংসায় ভাসান বিজয়কে। তিনি লেখেন, “তুমি পুরো রাউডি ছেলে। কী দারুণ দৃশ্য! কী গান!

কী আবহ! কী অভিনেতা! তোমরা একদম পাগল, আর এই পাগলামিটাই আমি ভালোবাসি।” এতেই বোঝা যায় ছবিটির জন্য ভীষণ আনন্দিত তিনি।



২২ ডিসেম্বর প্রকাশিত হওয়া ছবিটির ঝলকে দেখা যায়, আগের সব চরিত্র ছাপিয়ে আরও ধারালো ও ভয়ংকর চরিত্রে বিজয় দেবরকোন্ডা। অ্যাকশন দৃশ্যগুলোর ভিন্নরকম উপস্থাপনা দেখে অনেক ভক্তই মনে করছেন, এই ছবির হাত ধরেই বিজয়ের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

ছবিটি পরিচালনা করছেন রবি কিরণ কোলা। অভিনয়ে রয়েছেন বিজয় দেবরকোন্ডা, রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, কৃতি শেট্টি, বিবেক ওবেরয়সহ আরও অনেকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাউডি জানার্ধনা’।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর তারা গোপনে বাগদান সারেন এই দুই তারকা। এমনকি আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের কথাও শোনা যাচ্ছে। তবে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ রাশমিকা। তার সোজাসাপ্টা বক্তব্য, “আমি এখনই বিয়ে নিয়ে কিছু বলতে চাই না। সময় হলে সবাই জানবে।”

সব মিলিয়ে ‘রাউডি জানার্ধনা’ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। পোস্টার আর ঝলকেই যদি এমন সাড়া পড়ে, তাহলে পুরো ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা যে কতটা, তা বলাই বাহুল্য।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026