করণ জোহরের বিরুদ্ধে ‘হোমবাউন্ড’ সিনেমা নকলের অভিযোগ!

নতুন বিতর্কের কেন্দ্রে বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা তাঁর ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করার অভিযোগে করণ জোহর ও আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়া এলএলপি-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।

নীরজ ঘেওয়ান পরিচালিত এবং ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত একই নামের সিনেমাটি ঘিরেই এই অভিযোগ। শিগগিরই তিনি বম্বে হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছেন বলে জানা গেছে।

ভারতীয় এক সংবাদ সংস্থাকে পাঠানো ই-মেইলে পূজা জানান, আদালতে যাওয়ার আগে তাঁর আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
ছবির নির্মাতাদের দাবি, কাহিনিটি সাংবাদিক বশারত পীর-এর ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।

তবে পূজার বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, “আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু দুটিই ২০২০ সালের কোভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত।
তিনি আরও অভিযোগ করেন, “ছবিটি দেখার পর বুঝতে পারি, প্রযোজকরা শুধু আমার বইয়ের শিরোনামই নেননি, ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের বড় অংশ দৃশ্য, সংলাপ, বর্ণনার ভঙ্গি, ঘটনার ক্রম ও অন্যান্য সৃজনশীল উপাদান স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে।”



আইনি পদক্ষেপ হিসেবে পূজা স্থায়ী নিষেধাজ্ঞাসহ একাধিক প্রতিকার চাইতে চলেছেন। এর মধ্যে রয়েছে ছবিটির বিতরণ বন্ধ, কথিত লঙ্ঘনকারী সব উপাদান অপসারণ, ছবির শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ।

এ বিষয়ে পূজা বলেন, “আমি জানি, এই পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী কর্পোরেট সংস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছি।

কিন্তু লেখকদের কাজ যখন অনুমতি ছাড়া আত্মসাৎ ও শোষণ করা হয়, তখন নিজেদের সৃষ্টিকে রক্ষা করা জরুরি।”

অভিযোগ প্রসঙ্গে ধর্মা প্রোডাকশনস মন্তব্য করতে অস্বীকার করেছে। প্রযোজনা সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা আইনি পথে এই দাবির জবাব দিচ্ছি। এই মুহূর্তে কোনও মন্তব্য করা সম্ভব নয়।”

বলা দরকার, ‘হোমবাউন্ড’ চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়।

এরপর ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি এবং বর্তমানে এটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026