ফুলপুরে নিখোঁজের ৫ দিন পর শ্রীপুর থেকে উদ্ধার চার ছাত্রী

ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে নিখোঁজের ৫ দিন পর দুই বোনসহ চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের শ্রীপুরের বেতজুড়ি গ্রাম থেকে তাদের উদ্ধার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশ।

উদ্ধারকৃতরা হচ্ছে- ময়মনসিংহের ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রী হাফসা খাতুন, তার ছোট বোন কওমি মাদরাসার ছাত্রী সুমাইয়া, তাদের চাচাতো বোন একাদশ শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন ও প্রতিবেশী একাদশ শ্রেণির ছাত্রী মিফতাহুল জান্নাত ইশাত।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, তারা সবসময় একসঙ্গেই চলাফেরা করতো। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তাদের অভিভাবকরা তাদেরকে বকাঝকা ও মারধর করে। এদিকে তাদের পরিবারে আর্থিক সংকট থাকায় পড়াশোনার খরচ চালাতে অভিভাবকদের কষ্ট হত। সেই অভিমান থেকে তারা একসঙ্গে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে গাজীপুর চলে যায়। সেখান থেকে তারা শ্রীপুর উপজেলার বেতজুড়ি গ্রামে দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে ওঠে। ওই বাড়িতে থেকে তাদের চাকরি করার পরিকল্পনা ছিল।

এদিকে ওইদিন সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের অভিভাবকরা। এরপর পুলিশ সুপার মো. আহমার উজ্জামানের নির্দেশে ওইদিন থেকেই যৌথভাবে উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ।

ওসি আরও জানান, টানা তিনদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে শ্রীপুর উপজেলার বেতজুড়ি গ্রাম থেকে ওই চার ছাত্রীকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। বৃহস্পতিবার উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026