মৌলভীবাজারে প্রবাসী বাংলাদেশী নারীর মৃত্যু: এলাকায় আতঙ্ক

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশী নারীর মৃত্যু হয়েছে। মাস খানিক আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের এক বাসায় তিনি অবস্থান করছিলেন। সোমবার হঠাৎ ওই নারী অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনা জানাজানি হলে, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মাস খানিক আগে ওই নারী দেশে ফেরেন। ২২ মার্চ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা রোগীকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন।

পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা ওই নারীর লাশ বাড়িতে নিয়ে দাফন করে।

এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সল জামান বলেন, মৃত্যু সনদ দেয়ার আগেই স্বজনরা মৃতের লাশ নিয়ে চলে যান। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব।

এদিকে প্রবাস ফেরত নারীর আকস্মিক মৃত্যুর ঘটনা জানাজানি হলে এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে মৃত ব্যক্তির কাশীনাথ সড়কের বাসায় পুলিশ হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগিয়ে দিয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, প্রবাসী নারীর মৃত্যু নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু গুজব ছড়ানোর কোন সুযোগ নেই। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারটি তদন্ত করছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026
img
ফাইনালে সূর্যবংশীর দুর্দান্ত সেঞ্চুরি Feb 06, 2026
img
আগামীকাল ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান, বঞ্চনা আর অবহেলার অবসান চায় এলাকাবাসী Feb 06, 2026
img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026