চট্টগ্রাম লকডাউন: ফার্মেসী ছাড়া সব দোকানপাট বন্ধ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে শেষমেষ চট্টগ্রাম লকডাউন করা হয়েছে। রাজধানী ঢাকা ও রাজশাহীর পর বিভাগীয় শহর হিসাবে এবার লকডাউন হল বন্দরনগরী। এদিকে লকডাউন ঘোষণার আগেই ফার্মেসী বাদে নগরীর সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) লকডাউন ঘোষণা করে। সোমবার রাত ১০টা থেকে লকডাউন কার্যকর হবে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম নগরীতে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ নগরী ছেড়ে বাইরেও যেতে পারবে না। লকডাউনের সময় চট্টগ্রামের সকল বাসিন্দাকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। কেউ ঘর থেকে বের হতে পারবেন না।

সিএমপি কমিশনার আরও বলেন, কেউ যদি পুলিশের নির্দেশনা অমান্য করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে নগরীতে প্রবেশের সব সড়ক ও মহাসড়কে পুলিশের অস্থায়ী নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এদিকে লকডাউন ঘোষণার আগে সোমবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম মহানগরীর সব ধরণের দোকানপাট বন্ধ ঘোষণা করে পুলিশ। তবে ফার্মেসীগুলো আগের নিয়মে খোলা থাকবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026