সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের

অন্তর্বর্তী সরকার বাহিরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ সদর আসনের প্রার্থী হিসেবে গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‎তিনি বলেন, ‘অর্ন্তবর্তী সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম। তারা কখনো দেশ চালায়নি। তারা বাহিরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েম করতে চাইছে।
‎জিএম কাদের বলেন, ‘তারা বলছে আজাদি, আমি বলবো গোলামী। তারা একটি দেশের গোলামী করার জন্য এসব করছে। তারা বলছে, ইনসাফ, আমি বলবো চরম বেইনসাফ।’
দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেয়া হচ্ছে। সর্বক্ষেত্রে অন্যায়-অত্যাচার করা হচ্ছে। ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যারা এসব করছে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে।’

‎তিনি আরও বলেন, ‘একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি। এটি দেশদ্রোহিতা বলে একদিন প্রমাণিত হবে বলে আমার ধারণা।’

‎জিএম কাদের বলেন, ‘একটি গোষ্ঠী সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায়। এসব থেকে দেশকে রক্ষায় গণভোটে ‘না’ ভোট দিতে হবে। প্রচার-প্রচারণায় অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি।

রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো। বিগত দিনে অন্যায়-অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। সুষ্ঠুভাবে ভোট হলে, গণনা ও ফলাফল হলে এবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাবো।’

‎জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে নারী-পুরুষ এক সঙ্গে কাজ করে। আমরা নিজ নিজ ধর্ম অন্তর থেকে চর্চা করি। তাই বলা যায় আমরা ধার্মিক, সহানুভূতিশীল ও অসম্প্রদায়িক দেশের মানুষ।’

তিনি বলেন, ‘একদল বলছে নারীদের চাকরি করা যাবে না। তাহলে যেই পরিবারে একমাত্র মেয়ে রয়েছে, সেই পরিবার কীভাবে চলবে। তারা দাবি করছে নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ইসলামে তো এমন কথা নেই, তাই এই কথাগুলি তারা কোথা থেকে পেল।’

এ সময় উপস্থিত ছিলেন: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যরা।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026
img
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দিতে নির্দেশ Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার টন গম খালাস প্রক্রিয়া শুরু Feb 01, 2026
img
জামিন খারিজ, জেলেই নির্ঘুম রাত কাটছে নির্মাতার Feb 01, 2026