গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ

গণভোটে আওয়ামী লীগের ‘না’-এর প্রচারণায় কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘‘আসন্ন গণভোটে আওয়ামী লীগ প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও তাতে কিছু আসে যায় না। গণ-অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।’’

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘‘এই গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। শুধু রাজনৈতিক দলই নয়, সরকারসহ সংশ্লিষ্ট প্রায় সব পক্ষই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন সময় প্রকাশিত জরিপ ও সার্ভেতে দেখা যাচ্ছে, ‘হ্যাঁ’ ভোট অনেক দূর এগিয়ে রয়েছে। জনগণের রায় ইতোমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।

তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগ গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে—এটি রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না। কারণ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ইতোমধ্যেই তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। জনগণের রাজনীতিতে এখন আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই।’’

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি। মাঠপর্যায়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে ধরনের প্রশাসনিক ও সাংবিধানিক নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নির্বাচন কমিশনের নেই। বিভিন্ন জায়গায় কমিশনের পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’

সারা দেশে চলমান নির্বাচনি সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনা ঘটছে।

এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এনসিপি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে।’

তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘‘যদি আগে থেকেই ঠিক করা থাকে কে প্রধানমন্ত্রী হবে কিংবা কোন দল ক্ষমতায় আসবে, অর্থাৎ যদি কোনো ধরনের ‘সেটলমেন্ট নির্বাচন’ বা বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে ১১ দলীয় জোট যেকোনো সময় কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে।’’

এনসিপি মুখপাত্র আরো বলেন, ‘আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়; আমাদের লড়াই সংস্কার, সুশাসন এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর Feb 01, 2026
img
এপস্টিন নথিতে মোদির নাম, ভারতজুড়ে রাজনৈতিক তোলপাড় Feb 01, 2026
img
৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান Feb 01, 2026
img
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির Feb 01, 2026
img
মুখে গোলাপ নিয়ে নেচে নেচে প্রিয় নায়িকার রাগ ভাঙাতেন সালমান! Feb 01, 2026