জার্মানির রাজধানী বার্লিনে বিনা মূল্যে আলু সংগ্রহ করতে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। চিড়িয়াখানা থেকে শুরু করে স্যুপ রান্নাঘর ও গৃহহীনদের আশ্রয়কেন্দ্র—সবখানেই পৌঁছে যাচ্ছে টনকে টন আলু। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ আলু উৎপাদন হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে গড়ে একজন মানুষ বছরে প্রায় ৬৩ কেজি আলু খেয়ে থাকে।
তবে চলতি বছরের ব্যতিক্রমী ফলন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সবচেয়ে বড় আলুপ্রেমীর পক্ষেও এই পরিমাণ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিকে স্থানীয়ভাবে বলা হচ্ছে ‘কার্টোফেল-ফ্লুট’ বা আলু-বন্যা। অতিরিক্ত উৎপাদনের কারণে এক কৃষক আলু ফেলে না দিয়ে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেন। বার্লিনের বিভিন্ন স্থানে নির্ধারিত কেন্দ্র থেকে মানুষকে বিনামূল্যে আলু সংগ্রহের আহ্বান জানানো হয়।
এবি/টিএ