বগুড়ার নির্বাচনী মাঠে মোতায়েন ২৪ প্লাটুন বিজিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ যেন নির্বাচনী প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

লেফটেন্যান্ট কর্নেল আরেফুল ইসলাম মাসুম আরও বলেন, তাদের দায়িত্বপূর্ণ দুই জেলার ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে। এর মধ্যে বগুড়া জেলার আওতাধীন ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁ জেলার সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকাগুলোতে অবস্থান করছেন। একইসঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে জোরদার টহল (রোবাস্ট পেট্রোলিং), অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় টহল আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026