কোন বিষয়ে লিওনার্দো ডিক্যাপ্রিও থেকে প্রভাবিত হন শাহিদ কাপুর?

‘হায়দার’, ‘উড়তা পাঞ্জাব’, ‘কবীর সিং’ কিংবা ‘ফর্জি’। চিরাচরিত নায়কের ছকভাঙা চরিত্রে নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করেছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। পর্দায় দর্শকের সামনে নিজেকে মেলেও ধরেছেন সেভাবে। তাই বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে কখনোই ‘কমফোর্ট জোন’-এ থিতু হয়ে যাননি তিনি।

সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানালেন, ঠিক কোন দর্শন তাঁকে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে পথ দেখায়।

এক সাক্ষাৎকারে শহিদ জানান, অস্কারজয়ী হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর একটি বক্তব্য তাঁর চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। টাইটানিক ছবির নায়কের একটি সাক্ষাৎকারের কথা তুলে ধরে শহিদ বলেন, “আমি লিওনার্দো ডিক্যাপ্রিওর একটা খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ পড়েছিলাম। সেখানে তিনি বলেছিলেন, ‘যদি প্রথমবার চিত্রনাট্য পড়েই বুঝে যাই চরিত্রটা কীভাবে করতে হবে, তাহলে আমি না বলে দিই।

কারণ সেটা আমার কমফোর্ট জোনের মধ্যে পড়ে। কিন্তু যখন বুঝতে পারি না কীভাবে চরিত্রটা ধরব, তখনই সেটা আমাকে টানে।’”

শহিদের কথায়, লিওনার্দো ডিক্যাপ্রিওর এই ভাবনাটাই তাঁকে সবথেকে বেশি নাড়া দেয়। “এর মানে দাঁড়ায়, আমার অভিনীত চরিত্রটা অবশ্যই কমফোর্ট জোনের বাইরে হতে হবে।

অর্থাৎ যা আমি আগে কখনও করিনি। সেইসব চরিত্রটিকে কখনও ফুটিয়ে তুলতে পারি, কখনও পারি না। কিন্তু নতুন একটা পাহাড়ে ওঠার ইচ্ছেটা সব সময়ই থাকে। একই পাহাড় বারবার ওঠার কোনও মানে নেই, শুধু এই কারণে যে সেটা আমি পারি। আসলটা হল খুঁজে চলা, অজানার প্রতি সেই ভয়টাই আমাকে টানে।

এই দর্শনেরই প্রতিফলন দেখা যাবে তাঁর আসন্ন ছবি ‘ও’রোমিও’-তে, যার পরিচালক বিশাল ভরদ্বাজ। শহিদের কথায়, বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ মানেই একেবারে আলাদা যাত্রা।



তিনি বলেন, ‘বিশাল স্যারের সঙ্গে কাজ করাটা সব সময়ই একটা জার্নি। কিন্তু তার মধ্যেও নতুন কিছু খুঁজে বের করতে হয়। যা লেখা আছে, সেটা তো লেখকের লেখা। কিন্তু আমি যদি চিরাচরিত ভঙ্গিতে অভিনয় করি, তাহলে সেটা আলাদা লাগবে না। গল্পটা প্রথমে আপনাকে ধরবে, এটা অনেক অভিনেতার ক্ষেত্রেই হয়। তাঁরা নানা ঘরানার গল্পে একই ধরনের চরিত্র করেন, ফলে কাজ আলাদা মনে হয়।’

শহিদ আরও যোগ করেন,“কিন্তু কিছু অভিনেতা আছেন, যাঁরা একই ঘরানার মধ্যেই চরিত্রটাকে একেবারে অন্যভাবে করেন। সেটাই আসলে অভিনয়ের শিল্প। একটা পরিচিত ফ্রেমের মধ্যেও নতুন কিছু যোগ করা—এই জায়গাটাই সবচেয়ে এক্সাইটিং।”

এসএন 

Share this news on:

সর্বশেষ

ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026