কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-হোমনা সড়ক সংলগ্ন পূর্ব পাশের কাঠপট্টি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ২৫টি দোকান।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতেও ধরে যায়। খবর পেয়ে প্রথমে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পার্শ্ববর্তী গোমতী নদী থেকে পানি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু ফার্নিচারের দোকানে দাহ্য রাসায়নিক (রঙের কেমিক্যাল) থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। পরে পার্শ্ববর্তী হোমনা ও চান্দিনা উপজেলা থেকে আরো ৬টি ইউনিট এসে অভিযানে যোগ দেয়।

দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীদের দাবি, আগুনে ১০টি ফার্নিচারের দোকান, ১টি ইলেকট্রিক ও এসি শোরুম, ২টি অটোরিকশা গ্যারেজ, ৪টি মুদি দোকান এবং চাল ও রমজান উপলক্ষে মজুত রাখা খেজুরের গোডাউনসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন জানান, আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। শুধু ফার্নিচার মার্কেটেই কয়েক কোটি টাকার মালামাল ছিল।

প্রাথমিক হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা থেকে মোট ৯টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান Feb 03, 2026
img
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ এর টিজার Feb 03, 2026
img
বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু Feb 03, 2026
img
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Feb 03, 2026
img
‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র? Feb 03, 2026
img
পাকিস্তানি বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের জবাব দিলেন উসমান খাজা Feb 03, 2026
img
বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ Feb 03, 2026
img

ফিফা বিশ্বকাপ ২০২৬

ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট Feb 03, 2026
img
ফের শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব! Feb 03, 2026
img
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই : সিয়াম Feb 03, 2026
img
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে না যাওয়ায় মুস্তাফিজ-লিটনদের জন্য খারাপ লাগছে জ্যোতিদের Feb 03, 2026
img
বলিউডে ভালো ছবির সংখ্যা কমছে : শহীদ কাপুর Feb 03, 2026
img
রিট খারিজ নাহিদের, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই Feb 03, 2026
img
২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা Feb 03, 2026
img
প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের Feb 03, 2026
img
১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম! Feb 03, 2026
img
আমরা দেশের সব ধর্মকে ফুলের বাগানের মতো সাজাবো: জামায়াত আমির Feb 03, 2026
কর্ণেল (অব.) অলি: স্বাধীনতার আগে প্রথম বিদ্রোহ করেছিলাম আমি Feb 03, 2026