বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি!

আবারও শিরোনামে দিশা পাটানি। তবে এবার কোনও ছবি, ফিটনেস বা গ্ল্যামার লুকের জন্য নয়। কিংবা তাঁর চর্চিত প্রেমিকের জন্যেও নয়। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেত্রীর বোন খুশবু পাটানির সঙ্গে তাঁর বয়সের অদ্ভুত ফারাক। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজরে পড়তেই শুরু হয়ে যায় কৌতূহলী আলোচনা, সঙ্গে খানিকটা মজা আর বেশ কিছু প্রশ্নচিহ্ন।
গুগলে পাওয়া জন্মতারিখ অনুযায়ী, দিশা পাটানি ও তাঁর বোন খুশবুর বয়সের ফারাক মাত্র ২০৩ দিন, অর্থাৎ মাত্র ছ’মাসের একটু বেশি!

‘এক ভিলেন রিটার্নস’ ছবি খ্যাত অভিনেত্রী দিশা পাটানির জন্ম ১৩ জুন, ১৯৯২, আর খুশবু পাটানির জন্মতারিখ দেখানো হচ্ছে ২৩ নভেম্বর, ১৯৯১। দুই সহোদরার বয়সের এমন সামান্য ফারাক দেখেই নেটদুনিয়া একদিকে যেমন অবাক, তেমনই বিভ্রান্ত।

কেউ প্রশ্ন তুলেছেন তথ্যের সত্যতা নিয়ে, কেউ আবার ভাবছেন, এর নেপথ্যে কি রয়েছে সময়ের আগেই সন্তান জন্মানোর গল্প?একজন নেটিজেন লিখেছেন,“আইরিশ টুইনস সম্ভব, কিন্তু সেখানে বয়সের ফারাক ১০ মাসের মধ্যে হয়। ২০৩ দিন তো অসম্ভব! নিশ্চয়ই এদের মধ্যে কারও জন্মের তারিখবদলানো হয়েছে।”



আরেকজনের যুক্তি,“এত কম বয়সের ফারাক খুব অস্বাভাবিক, যদি না কেউ প্রিম্যাচিওর সন্তান হয়। আমার তুতো ভাই-বোনদের বয়সের ফারাক ১১ মাস, আর একজন একজন ১১ অগাস্ট, আরেকজন ৩০ জুনে জন্মেছিল।” আরও এক জন মন্তব্য করেন,“আইরিশ টুইনস হলেও অন্তত ৯ মাসের গ্যাপ থাকে। এটা তো প্রায় অসম্ভবই। দিশা কি সময়ের আগেই জন্মানো সন্তান ছিল? ”

একজন দিশা-ভক্ত এক্স -এ লিখেছেন,“বয়স কম দেখানোর জন্য জন্মের তারিখ বদলান অনেকেই। গুগলে যেটা আমরা দেখি, সেটা আসল জন্মতারিখ তো নাও হতে পারে।” আরেকজন ব্যাখ্যা দিয়েছেন, “প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে। ৭–৮ মাসে ডেলিভারি এখন তো খুবই কমন, তখনও হতো।” কেউ আবার পুরনো সময়ের কথা মনে করিয়ে লিখেছেন,“আগে তো নথিপত্রে এমন ভুল থাকতই।”আর কারও মতে,“নিশ্চয়ই তথ্যের কোথাও গণ্ডগোল আছে।”

তবে কেউ কেউ পুরো বিষয়টাকে নিয়েছেন একেবারে হালকা মেজাজে। একজন লিখেছেন, “অন্য কোনও ব্রম্ভান্ডে-এ সব সম্ভব!” আরেকজনের রসিকতা, “উত্তরটা নামেই আছে, ‘পাটানি’!”
এই নিয়ে যতই আলোচনা চলুক না কেন, এখনও পর্যন্ত দিশা পাটানি বা খুশবু পাটানির কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে বয়সের এই রহস্য আপাতত নেটদুনিয়ার জল্পনাতেই রয়ে গেল।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026