লিবিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। গত সোমবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিনি যোগদান করেন।
দূতাবাসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দীর্ঘ সামরিক ক্যারিয়ারের অধিকারী মেজর জেনারেল মো. হাবীব উল্লাহকে সম্প্রতি বর্তমান অন্তর্বর্তী সরকার লিবিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।
লিবিয়ার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নবনিযুক্ত এই রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
এমআই/এসএন