মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি?

বয়স কেবল সংখ্যা, বলিউড অভিনেত্রী রানি মুখার্জির দিকে তাকালেই যেন কথাটা আরও একবার সত্যি প্রমাণিত হয়। প্রায় তিন দশক ধরে সিনেমার পর্দায় সক্রিয় থেকেও তার ত্বকের উজ্জ্বলতা আজও চোখে পড়ার মতো। বয়স এরই মধ্যে ৪৭ পেরিয়েছে, কিন্তু সেই ছাপ অভিনেত্রীর মুখে খুঁজে পাওয়া কঠিন। এই জেল্লার রহস্য কী? নিজেই এক সাক্ষাৎকারে সেই রহস্য শেয়ার করেছেন ভক্তদের জন্য।

প্রতিদিন মুখে যে তেল লাগাতে ভোলেন না রানি‘কুছ কুছ হোতা হ্যয়’-এর কলেজপড়ুয়া মেয়েটি থেকে শুরু করে ‘মর্দানি’-র দৃঢ়চেতা পুলিশ অফিসার বিভিন্ন বয়স ও চরিত্রে নিজেকে মানিয়ে নিতে রানির জুড়ি মেলা ভার। দীর্ঘ অভিনয়জীবনে যেমন নিজেকে বদলেছেন, তেমনই ত্বকের যত্নেও তিনি বরাবর ভরসা রেখেছেন সহজ ও পরিচিত উপকরণের ওপর।

এক সাক্ষাৎকারে রানি জানান, তার রূপচর্চার রুটিন একেবারেই সাধারণ। বছরের পর বছর ধরে তিনি নিয়মিত নারকেল তেল ব্যবহার করে আসছেন। অভিনেত্রীর কথায়, নারকেল তেল তার কাছে শুধু একটি সৌন্দর্য উপকরণ নয়, বরং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ত্বকের যত্নে যেমন এটি ব্যবহার করেন, তেমনই খাবার হিসেবেও তার পছন্দের তালিকায় রয়েছে এই তেল।



প্রতিদিন মুখে যে তেল লাগাতে ভোলেন না রানিরানি মনে করেন, ত্বকের জন্য কোন উপকরণ উপযুক্ত হবে, তা অনেকটাই নির্ভর করে বসবাসের জায়গা ও আবহাওয়ার উপর। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারের উপকরণও বদলানো প্রয়োজন এই বিশ্বাসে তিনি বরাবরই আস্থা রাখেন।

প্রতিদিন মুখে যে তেল লাগাতে ভোলেন না রানিনিজের অভিজ্ঞতা থেকে অভিনেত্রী আরও বলেন, জুহুর মতো সমুদ্র উপকূলবর্তী এলাকায় বড় হওয়ার কারণেই নারকেল তেল তার ত্বকে দারুণভাবে মানিয়েছে। এই ধরনের আবহাওয়ায় নারকেল তেল ত্বকে আরাম দেয় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। তবে সব জায়গার আবহাওয়ায় একই উপকরণ সমানভাবে কাজ নাও করতে পারে। পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের ত্বকের ধরন ও আবহাওয়া ভিন্ন হওয়ায় সেখানে অন্য ধরনের যত্ন প্রয়োজন হতে পারে।


টিজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026