ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২১টি মামলা করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ২২ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক- লালবাগ বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১২১ টি মোটরসাইকেলসহ মোট ১২৬ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ৩ টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১০৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮ টি বাস, ৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩০ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ২ টি বাস, ৬ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ১৮২ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৭ টি বাস,৭ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৮ সিএনজি ও ৫৫ টি মোটরসাইকেলসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ২০২ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৮৫ টি গাড়ি ডাম্পিং ও ১৫১ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এমআই/এসএন