১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৩ তারিখ থেকে জনগণের পা ধরে থাকবেন, কারণ যার পেছনে জনগণের সমর্থন থাকে না, তার পরিণতি দেখেছি ৫ আগস্ট। বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা, তাদের জন্য দেশ।’

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে গেলে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। সতর্ক থাকতে হবে।’

তিনি অভিযোগ করেন, ‘নতুন জালেম হিসেবে যারা পরিচিত, গুপ্তরা তাদের পরিচিত প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে, সিল মারছে। মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাচ্ছে, এনআইডি চাচ্ছে। তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করতে চায়, তারা তো এখনই ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, মা-বোনদের সম্মানহানি করছে। আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা বলছে। অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলছে তারা, তাদের দ্বারা সৎ মানুষের শাসন কায়েম সম্ভব নয়। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

তারেক রহমান বলেন, ‘গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কিভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্য কি দুর্বিষহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

স্বৈরাচার সরকারের সঙ্গে তারা প্রতিবারই একসঙ্গে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তারা হলো মুদ্রার এপিঠ ওপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তাদের সঙ্গে ছিলেন তারা।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026