একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক

ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও অর্থের প্রলোভন দেখাচ্ছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমরা উসকানিদাতা ও বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক রয়েছি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১১ নম্বরের আদর্শ নগর এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি দল সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করছে। শবেবরাত উপলক্ষে সেই দলের কর্মীরা রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি চাল ও মুরগি পৌঁছে দিয়েছে। অসহায় মানুষদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। শবেবরাতের আগের রাতে বাড়িতে গিয়ে খাবার ও চাল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বিষয়টি সাধারণ মানুষের নজরে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব ঘটনা ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবেও দলের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ এখন অনেক সচেতন।

মিথ্যাচার কিংবা প্রলোভনে তারা পা দেবে না। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছি।
গণসংযোগের সময় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026