হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা

কলকাতার আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র (আইসিসিআর) মিলনায়তনে আয়োজিত বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমত্যাচ্যুত ও স্বৈরাচার আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

জয়ের বক্তব্যে ২০২৪ সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের উল্লেখ করা হয়। তিনি বলেন, অধিকাংশ নিরপরাধ মানুষ নিহত হয়েছেন, যা একটি ভুল ছিল। এছাড়া তিনি বর্তমান নির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন। এই বক্তব্য কলকাতার রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে। দেশের একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

রাজনৈতিক প্রতিক্রিয়া

তৃণমূল কংগ্রেসের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কোনো বই প্রকাশ অনুষ্ঠানে বা জনসমক্ষে হওয়া উচিত নয়। এটি রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। তিনি আরও বলেন, কলকাতা সাংস্কৃতিক রাজধানী। এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কি না, তা ভাবার বিষয়।

বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় মন্তব্য করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতপ্রকাশ প্রতিটি মানুষের অধিকার। আমরা সুস্থ আলোচনার পথ দেখতে চাই। বই প্রকাশনা সাহিত্যিক অনুষ্ঠান হলেও রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে তা আলোচনার বিষয় হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল বলেন, ভাষণটি বই প্রকাশের আড়ালে চলে গেছে। এটি কেবল সাহিত্যিক আলোচনার জায়গা নয়, বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিসর তৈরি করেছে।

স্বাধীন লেখক ও পরিচালক দীপ হালদার বলেন, আমরা এখানে বই ও সাহিত্যকে তুলে ধরতে আসি। কিন্তু বক্তৃতার ভাষ্য অনেক সময় রাজনৈতিক হয়ে দাঁড়ায়। আমাদের উচিত ছিল সাহিত্যিক আলোচনার দিকে মনোযোগ রাখা।

তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেন, রাজনৈতিক বক্তব্য এখানে সঠিক না হলেও সব মতপ্রকাশের অধিকার আছে। তবে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচিতে বিষয়টি তুলে ধরাই উচিত।

সরকার সমর্থিত বামপন্থি এক বিশ্লেষক জানান, কলকাতার জনসমাবেশ কেন্দ্রের মঞ্চে আন্তর্জাতিক রাজনৈতিক বক্তব্য তুলতে হলে আগে ভাবতে হবে এর স্থানীয় প্রভাব। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি বিবেচনা করা জরুরি।

সাংস্কৃতিক সংগঠনের প্রতিক্রিয়া

বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘খোলা হাওয়া’ জানিয়েছে, এটি একটি সাহিত্যিক অনুষ্ঠান। বক্তৃতাগুলোকে আমরা রাজনৈতিক মন্তব্য মনে করি না। বরং এটি বইয়ের প্রেক্ষাপটে রাজনৈতিক সত্যিকার প্রেক্ষাপট তুলে ধরার সুযোগ।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্ক কলকাতার রাজনৈতিক মঞ্চে নতুন আলোচনার সূচনা করেছে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত রাজনৈতিক উত্তাপে রূপ নেনি। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের বক্তব্য স্থানীয় রাজনীতিতে আলোচনার তাপ বৃদ্ধি করতে পারে।

পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026