রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা!

বলিউড থেকে হলিউড- দুই জগতেই সমান জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে দীর্ঘদিন বলিউড থেকে দূরে ছিলেন। প্রায় ছয় বছর পর আবার বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। আর সেইকামব্যাক ঘিরেই নতুন করে দানা বাঁধছে তাঁর পুরনো দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির জল্পনা। এস এস রাজামৌলির আগামী ছবি ‘বারাণসী’ দিয়ে ভারতীয় সিনেমায় কামব্যাক করতে চলেছেন তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই ছবির প্রসঙ্গ উঠতেই প্রিয়াঙ্কা ইঙ্গিত দিয়েছেন ‘ডন’ ও ‘কৃষ’ দু’টি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে সম্ভাব্য ভবিষ্যতের দিকেও। আর তাতেই ফের উত্তপ্ত হয়েছে চর্চা।

ফারহান আখতারের পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘ডন’ সিরিজে প্রিয়াঙ্কার উপস্থিতি আজও কাল্ট মর্যাদা পেয়েছে। যদিও ‘ডন ৩’ ঘোষণা হয়েছিল রণবীর সিংকে নিয়ে, পরে সেই প্রজেক্ট আপাতত থমকে যাওয়ার খবর সামনে আসে। অন্যদিকে, বহুদিন ধরেই শোনা যাচ্ছে ‘কৃষ ৪’-এ প্রিয়াঙ্কার কামব্যাকের সম্ভাবনা।

এই দুই ফ্র্যাঞ্চাইজি নিয়ে সরাসরি কিছু বলতে গিয়ে অবশ্য কৌশলীই থাকলেন অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি জানি না, এই দুটো বিষয় নিয়ে আদৌ কথা বলা উচিত কি না।” আর ঠিক সেই মুহূর্তেই তাঁর ‘বারাণসী’ সহ-অভিনেতা মহেশ বাবুর ঠাট্টা “তাহলে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে।” এই হালকা মন্তব্যই যেন আগুনে ঘি ঢালল।



প্রিয়াঙ্কা নিজে অবশ্য এটাকে নিজের জীবনের এক “রোমাঞ্চকর অধ্যায়” বলেই দেখছেন। তাঁর কথায়, “প্রায় ছ’বছর পর ভারতে এই ছবিটাই আমার প্রথম কাজ। ফিরে আসাটা দারুণ লাগছে।”

পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, শক্তিশালী গল্প ও চরিত্র পেলে পুরনো কোনও চরিত্র বা ফ্র্যাঞ্চাইজিতে ফিরতেও তাঁর আপত্তি নেই।

‘কৃষ ৪’ নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছিল গত বছর, যখন শোনা যায়, এই ছবিতে পরিচালক হিসেবে বাবার জায়গায় আসতে পারেন হৃতিক রোশন নিজেই, আর প্রিয়াঙ্কা থাকবেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে সময় কাটাতে দেখা যায় হৃতিককে। যদিও এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘বারাণসী’ ছবির প্রথম ঝলক। সেখানে খানিক রক্তাক্ত অবস্থায় ত্রিশূল হাতে, ষাঁড়ের পিঠে মহেশ বাবুকে দেখা গেছে রুদ্র চরিত্রে। প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে, আর প্রতিপক্ষ কুম্ভর ভূমিকায় রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন।

এমআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026