শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’

কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে আবারও ফিরে আসছে লোকসঙ্গীতের আড্ডা, শিকড়ের সন্ধান আর সুরের মূর্ছনায় ভরা ‘সহজ পরব’। আগামী ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি তিলোত্তমায় অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসবের অষ্টম সংস্করণ। লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’-এর আয়োজনের এই উৎসব প্যালেস্টাইনের বেহালা থেকে বাংলার বাউল, মণিপুরি তালের জাদুতে শহরবাসীকে মাতাতে তৈরি।

২০১৪ সালে লোপামুদ্রা মিত্র ও প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের উদ্যোগে যাত্রা শুরু ‘সহজ পরব’, আজ তা ১২ বছরে পা দিয়েছে। এবারের আসর ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ ও জি.ডি. বিড়লা সভাঘরে বসবে। উৎসবের সূচনায় প্রথম দিন জাদুঘর প্রাঙ্গণে থাকবে ‘সহজ যাত্রা’। মুর্শিদাবাদের ঢাক, ঝুমুর, বিহু এবং শ্রীখোলের মিলিত ছন্দ যেন এক সুরের জাল বুনবে। সেই সঙ্গে খোদা বক্স ফকিরকে দেওয়া হবে বিশেষ সম্মান। থাকবে দিনাজপুরের মুখা নৃত্য, কাটোয়ার রণপা এবং তুলিকা মণ্ডল ও টুম্পা বর্মনের পরিবেশনায় ‘নারীশ্বর’।



পরবর্তী দু’দিনে জি.ডি. বিড়লা সভাঘরে সঙ্গীতপ্রেমীদের উপহার দেবে বিখ্যাত কণ্ঠশিল্পী পারভীন সুলতানা এবং প্যালেস্টাইনের বিশিষ্ট বেহালা বাদক আক্রম আব্দুলফতেহ। শেষ দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থাকবে লক্ষণ দাস বাউল, মিহুন এবং পার্বতী বাউলের গান। পাশাপাশি প্রল্হাদ সিং টিপানিয়া ও পার্বতী বাউলের বিরল যুগলবন্দী পরিবেশন হবে। উৎসবের পরিসমাপ্তি ঘটবে হরিনাম সংকীর্তনের মাধ্যমে।

লোপামুদ্রা মিত্র বলেন, “ভারতীয় সঙ্গীতের শিকড় অনেক গভীরে। সেই সম্পদকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” ‘দোহার’-এর পক্ষ থেকে রাজীব দাস জানান, তরুণ প্রজন্মের মধ্যে এই পরব নিয়ে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। উপমহাদেশের নানা প্রান্তের শিল্পীদের এক ছাদের তলায় আনা এবং শহরের ক্লান্তি মুছে নতুন প্রাণ সঞ্চার করাই ‘সহজ পরব’-এর মূল উদ্দেশ্য।

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026
img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026
img
গাজা মিশনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026