মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ

বাংলাদেশের জনপ্রিয় মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’ এ বছর রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক পেতে যাচ্ছে। ব্যান্ড সংগীতে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কারে মনোনীত করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ অর্জনে সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়ারফেজ। এক পোস্টে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে ওঠার মাত্র ৪ মিনিট আগে আমরা জানতে পারি, ওয়ারফেজ পাচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’। এই ঐতিহাসিক অর্জনের খবর জানার পর আবেগে আমরা আপ্লুত হয়ে পড়ি। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরি। কারণ, একুশে পদকপ্রাপ্ত সম্ভাব্য প্রথম বাংলা ব্যান্ড ওয়ারফেজ।



যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যান্ডটির পাশে থেকেছেন, তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ ওয়ারফেজ। তাদের কথায়, আমাদের সাবেক সদস্য, আমাদের পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।

ওয়ারফেজ আরও উল্লেখ করে, এটি শুধু আমাদের ব্যক্তিগত মাইলফলক নয়; পুরো বাংলা ব্যান্ড সংগীত কমিউনিটি ও ইন্ডাস্ট্রির জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। এই গৌরবময় সম্মানে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমাদের গান ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। এই গৌরবের যোগ্য করে তোলার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

ওয়ারফেইজের এই প্রাপ্তিতে ভক্ত-সংগীতমহলে বইছে প্রশংসা। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এক পোস্টে লিখেছে, এই প্রাপ্তি শুধু ওয়ারফেজের নয়, আমাদের সকলের। সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যান্ড মিউজিকের অবদানকে স্বীকৃতি প্রদান করার জন্য।

১৯৮৪ সালের ৫ জুন যাত্রা শুরু করা ওয়ারফেজ বাংলাদেশের রক ও মেটাল সংগীতের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। ২০২৪ সালে দলটি তাদের যাত্রার ৪০ বছর উদযাপন করেছে। ১৯৯১ সালে নিজেদের নামে প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ব্যান্ডটি। ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’ ও ‘পূর্ণতা’র মতো গানগুলো এখন তরুণ প্রজন্মের কাছে আবেগের নাম।

এ পর্যন্ত ওয়ারফেজের আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘সত্য’ সর্বশেষ স্টুডিও অ্যালবাম। বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপুসহ অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত ওয়ারফেইজ নিয়মিত কনসার্ট করে যাচ্ছে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026
img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026
img

শেখ মনিরুল আলম টিপু

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াই আমার স্বপ্ন: মঈন আলী Feb 05, 2026
img
রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানাল ভারত Feb 05, 2026
img
গ্যাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করল বায়ার্ন মিউনিখ Feb 05, 2026
img
আইনি বিপাকে মনোজ বাজপেয়ী! Feb 05, 2026
img
প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর সৌদি আরব ও তুরস্কের Feb 05, 2026
img
অভিনেতা গোবিন্দর বাড়িতে দুষ্কৃতী ও লাগাতার হুমকি! Feb 05, 2026
img
বিএনপির আরও ৮ নেতাকে বহিষ্কার Feb 05, 2026
img
১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে শামা ওবায়েদের ইশতেহার ঘোষণা Feb 05, 2026
img
বিএনপিকে আগামী ১২ তারিখ লাল কার্ড দেখাবো : রাশেদ প্রধান Feb 05, 2026