‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি

এবার সংসদে দাঁড়িয়েই অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে নিশানা করে তার সরাসরি অভিযোগ, ‘বিশ্বের উন্নত ও সমৃদ্ধশালী দেশগুলো অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে ফেরত পাঠাচ্ছে। কিন্তু আমাদের দেশে এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আদালতের ওপরে চাপ দেয়া হচ্ছে।’

মোদি প্রশ্ন রেখে বলেন, ‘যারা এই অনুপ্রবেশকারীদের হয়ে ওকালতি করার জন্য শক্তি প্রয়োগ করছে, আমাদের দেশের নতুন প্রজন্মরা কি এদের ক্ষমা করবেন? এই অনুপ্রবেশকারীরা আমাদের দেশের যুবসমাজের অধিকার ছিনিয়ে নিচ্ছে, ওদের রোজগার ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি ছিনিয়ে নিচ্ছে, মা-বোনদের জীবনের উপর বিপদ তৈরি করছে। ওদের জন্য মা-বোনেদের ওপর অত্যাচার হয়েই চলেছে। আর এইসব চিন্তাজনক বিষয় নিয়ে ওরা (তৃণমূল) চোখ বন্ধ করে বসে আছে। আর আজকে এখানে তারা আমাদের উপদেশ দিচ্ছে।’

প্রধানমন্ত্রী ফের বলেন, ‘আমার তৃণমূলের সংসদ সদস্য বন্ধুরা অনেক কিছু বলেছেন। ওরা এবার একটু নিজেদের দিকে তাকিয়ে দেখুক। নির্মম সরকার যতগুলো প্যারামিটার আছে প্রত্যেকটি ক্ষেত্রে তারা নতুন রেকর্ড তৈরি করছে। আর এখানে উপদেশ দিচ্ছে।’

মোদির প্রশ্ন, ‘কী অবস্থা করে রেখেছে? ওখানকার (পশ্চিমবঙ্গের) মানুষের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, তাতে এই নির্মম সরকারের কোন চিন্তা নেই। সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই।’

এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়ায় খসড়া তালিকায় প্রায় ৫৮ লাখ ভুয়া ভোটারের নাম বাদ পড়ার পরেই অনিয়মের অভিযোগে দেশটির সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস। এমনকি শীর্ষ আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই ওই মামলার সওয়াল করেছেন।

বিজেপির অভিযোগ ছিল রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতেই আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা ব্যানার্জি। আর এবার সেই ইস্যুতে মমতাকে নিশানা মোদির। তবে মুখে মমতা ব্যানার্জির নাম না নিলেও তার নিশানায় ছিল মমতাই।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026
img
বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি Feb 06, 2026
img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026