ভোটারদের টাকা দেয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা-১৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় গণসংযোগকালে এই দাবি করেন তিনি।
আব্দুল বাতেন বলেন, ‘জনগণের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। দেশের সাধারণ মানুষ আমাদের পরিবর্তনের ধারণাকে ইতিবাচকভাবে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ ফ্যাসিবাদকে বিদায় করেছে জুলাই আন্দোলনে। তাই নব্য ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে বাধাবিপত্তিকে অতিক্রম করে জয়ী হবো।’
দাঁড়িপাল্লার এই প্রার্থী বলেন, ‘এখানে বড় সমস্যা চাঁদাবাজি এবং মাদক ব্যবসা। সন্ত্রাস ও যানজটও রয়েছে। স্থানীয়দের পৃষ্ঠপোষকতায় এগুলো চলছে। জয়ী হলে এসব সমস্যা নিরসণে কাজ করবো।’
তিনি বলেন, ‘৫ আগস্ট থেকে মানুষ আমাদের কার্যক্রম দেখেছে। জনগণ জানে কারা চাঁদাবাজি করে। ভোটারদের টাকা দিচ্ছি এমন অভিযোগ মিথ্যা। আমাদের একটা ব্যানার করার মতো টাকা হচ্ছে না। সুতরাং কেন এমন বানোয়াট বক্তব্য দেয়া হচ্ছে বোধগম্য নয়।’
এসকে/টিকে