২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি জানান, খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা দেখেছি। দেশে-গ্রামে যেরকম পপুলার, একইভাবে শহর অঞ্চলগুলোতেও খাল খনন কর্মসূচি অনেক পপুলার।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানী হোটেল সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, আমাদের খাল খনন কর্মসূচি যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে ২০ হাজার কিলোমিটার ক্যানেল ডিগিং আমরা করতে চাই। সারা দেশ মিলে এখন এর অনেকগুলো কারণ আছে, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই– আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে এক বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে, গ্রেটার নোয়াখালী অঞ্চলে। দয়া করে আপনারা সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন। যেই সুইমিং পুলটার রেডিয়াস ৫০ স্কয়ার মাইল।

এভারেজ ডেপথ হচ্ছে ৭০ ফিট। আমরা যদি এরকম একটা সুইমিং পুল চিন্তা করি। সেই নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু ১৫ দিন পরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি একটা ৫০ স্কয়ার মাইলের সুইমিং পুল, যেটার এভারেজ ডেপথ হচ্ছে ৭ ফিট।

আমরা যদি এই পরিমাণ পানিকে যে পানি, আমাদের কাছে থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন, ৭ দিনে চলে যাবে না। যদি আমরা এই পানিকে ধরে রাখতে চাই, ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে।

তিনি আরও বলেন, খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন আমাদেরকে অনেক ভেতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ।

বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলুট হতে লাগবে, নিচে চলে যেতে লাগবে। কাজেই বিভিন্ন বিষয় আমরা বিবেচনা করি।

বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ ঘোষণা বিকেল ৩টা ৩০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ের হল রুমে ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন চীন, পাকিস্তান, ইউরোপীয় রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্র, ভারত, রশিয়া, ব্রিটেনসহ ৩৮টি দেশের প্রতিনিধি।

যায়যায়দিন পত্রিকা সম্পাদক শফিক রেহমানসহ সিনিয়র সাংবাদিক, সম্পাদকসহ ৬০ জন উপস্থিত ছিলেন। রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহসহ রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমা Feb 06, 2026
img
আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন Feb 06, 2026
img
২০২৫ এর চার ছবির নীরব সাফল্যের গল্প Feb 06, 2026
img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026