হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার?

হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা দাস। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে এখবর নিজেই জানিয়েছেন নবনীতা। সেই পোস্টে দেখা যাচ্ছে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি অভিনেত্রীর শরীরচর্চার একটি ভিডিও। আর একটিতে তাঁর এই মুহূর্তে হাসপাতালের বেডে অভিনেত্রীকে। ক্যাপশনে নবনীতা লিখেছেন, ‘অপ্রত্যাশিত’। তবে নবনীতার ঠিক কী হয়েছে, কী কারণে তিনি হাসপাতালে ভর্তি তা নিয়ে সঠিক কিছু জানাননি।

তবে, অভিনেত্রীর পোস্ট দেখে অনেকের অনুমান দু’টি ছবি জুড়ে সময় কীভাবে পালটে যায় তা ইঙ্গিত করতে চেয়েছেন নবনীতা। বলে রাখা ভালো, এই মুহূর্তে নবনীতাকে সেভাবে পর্দায় না দেখা গেলেও সোশাল মিডিয়ায় তাঁর উপস্থিতি বেশ নজরে পড়ে। তাঁর জীবনের নানা মুহূর্তে ছবি অভিনেত্রী ভাগ করে নেন সোশাল মিডিয়ায়।



২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বাঁধেন জীতু ও নবনীতা। তাঁদের জুটি দর্শক-অনুরাগীদের কাছে বেশ পছন্দের ছিল। এমনকী বিচ্ছেদের আগে জীতুর ‘অপরাজিত’-এর প্রিমিয়ার থেকে স্পেশাল স্ক্রিনিং দেখা মিলেছিল নবনীতার। কিন্তু ছন্দপতন ঘটে। দূরত্ব বাড়ে জীতু- নবনীতার। নিজেদের বিচ্ছেদের কারণ নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা দু’জনের কেউই। সাম্প্রতিককালে ‘চিরদিনই’ বিতর্কে প্রাক্তন স্বামী জীতু বিতর্কে জড়ালে তাঁর হয়ে মুখ খুলতেও দেখা গিয়েছে নবনীতাকে।

শুধু তাই নয়, সম্পর্ক চুকে গেলেও প্রাক্তন স্বামী জীতু কমলের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক বরাবর বজায় রেখেছেন নবনীতা। দিতিপ্রিয়া বিতর্কে পাশে থাকা থেকে জন্মদিনে জীতুকে শুভেচ্ছা জানানো, কোনওটাই বাদ দেননি অভিনেত্রী। বর্তমানে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নবনীতা। সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়। শুটের অবসরে ব্যাগপত্তর গুছিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন ট্যুরে। জীবনের এই নতুন ইনিংস যে নবনীতা বেশ উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026