ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি

বলিউড অভিনেতা সুনীল শেঠি যেন একের পর এক কারণেই সংবাদের শিরোনামে। সদ্য মুক্তি পেয়েছে তার ছেলে আহান শেট্টির অভিনীত সিনেমা ‘বর্ডার ২’। সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি আবেগপ্রবণও ছিলেন সুনীল, কারণ একসময় তিনিও ‘বর্ডার’ সিনেমার অংশ ছিলেন। এবার আবার ভিন্ন এক ইস্যুতে আলোচনায় এলেন এই অভিনেতা।


আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে পাকিস্তান। এমনকি সেই ম্যাচ বয়কটের ডাকও দেওয়া হয়েছে। পাকিস্তানের এই অবস্থান নিয়ে এবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি। তার মন্তব্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।




পাকিস্তান সরকার জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচে তাদের দল অংশ নেবে না। এই প্রসঙ্গে মুম্বাইয়ে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, ‘আমি চাই পাকিস্তান শ্রীলঙ্কায় এসে ভারতের বিরুদ্ধে খেলুক।’ একই সঙ্গে ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের লড়াইকে তিনি ‘সুন্দর প্রতিদ্বন্দ্বিতা’ হিসেবেও উল্লেখ করেন।

সুনীল শেঠির কথায়, ‘না খেললে কীই বা বদলে যাবে? এই দুই দেশের মধ্যে দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। যেমনটা আমরা অ্যাশেজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে দেখি।’ পাশাপাশি ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে কেএল রাহুলের শ্বশুর বলেন, ‘যেভাবে খেলছে, সেভাবেই খেলুক। তাহলে জেতা কেউ আটকাতে পারবে না।’

এদিকে পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে মাঠে নামবে না তাদের পুরুষ দল। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেয়নি। অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তাদের মতে, ম্যাচটি না হলে শ্রীলঙ্কার বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। জানা গেছে, সম্ভাব্য ম্যাচকে সামনে রেখে শ্রীলঙ্কার পুলিশ প্রশাসন নিরাপত্তা প্রস্তুতিও জোরদার করে রেখেছে।

এর পাশাপাশি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের কথাও তুলে ধরেন সুনীল শেঠি। লেহারে রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আদিত্য ধরের প্রস্তাবিত সিনেমা ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’-তে তার অভিনয়ের কথা ছিল। ভিকি কৌশলের সঙ্গে মুখ্য চরিত্রে কাজ করার পরিকল্পনা থাকলেও বাজেট ও বাজার পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সিনেমাটি বন্ধ হয়ে যায়। একই সঙ্গে তিনি ‘ধুরন্ধর’ প্রসঙ্গে বলেন, সিনেমাটি দেখে তার মনে হয়েছিল-যদি এর অংশ হতে পারতেন!

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026