‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী?

বিশ বাঁও জলে ‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ। প্রথমে অভিনেতা পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের দ্বন্দ্ব ঘিরে বিস্তর জলঘোলা হয়। এ বার সমস্যা তৈরি হয়েছে প্রযোজকদের মধ্যে। এই আভাস আগেই দিয়েছিলেন পরেশ। প্রযোজক ফিরোজ় নাদিয়াদওয়ালার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছে প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস্‌ ইন্টারন্যাশনাল’। কী অভিযোগ করেছেন প্রযোজক জি.পি বিজয়কুমার?

বিজয়কুমারের অভিযোগ, “‘হেরা ফেরি’ ছবি তৈরির সব স্বত্ব আমার কেনা। ‘রামোজি রাও স্পিকিং’ ছবির প্রযোজকের থেকে স্বত্ব কিনেছিলাম আমি। ওঁরা আমাকে বলেছিলেন ফিরোজ়কে একটিমাত্র হিন্দি ছবি তৈরির স্বত্ব দেওয়া হয়েছিল। যে ছবি মুক্তি পেয়েছিল ২০০৬-এ। অর্থাৎ ওই ছবির কোনও সিক্যুয়েল বা প্রিক্যুয়েল তৈরি করার অনুমোদন ছিল না ওই প্রযোজকের কাছে।”



তা হলে ‘হেরা ফেরি’র যখন সিক্যুয়েল তৈরি হয়, তখন কেন কোনও পদক্ষেপ করা হয়নি অভিযুক্ত প্রযোজকের বিরুদ্ধে? এ প্রসঙ্গে, প্রযোজক বিজয়কুমার বললেন, “পরিচালক প্রিয়দর্শন আমাদের খুব কাছের মানুষ। যিনি প্রথম ছবিটা তৈরি করেন। দ্বিতীয় ছবি যখন তৈরি হয়ে যায় তখন আমরা কিছু বুঝতে পারিনি। অনেক পরে উপলব্ধি করি যে, এই কাহিনির সিক্যুয়েল তৈরির করার কোনও অধিকার ওঁদের নেই। কিন্তু তখন এতটাই দেরি হয়ে গিয়েছিল, তাই মনে হয়েছিল যা হয়ে গিয়েছে তা নিয়ে আর ভেবে লাভ নেই। তার পরেই আমরা ‘হেরা ফেরি ৩’ তৈরি করব বলে অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করি।” এখান থেকেই যত সমস্যার সূত্রপাত।

‘হেরা ফেরি ৩’ তৈরির জন্য অক্ষয়ের প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন বিজয়কুমার। সেখান থেকেই জানতে পারেন, ফিরোজ় নাকি আগেই ‘হেরা ফেরি’র স্বত্ব বিক্রি করে দিয়েছেন অক্ষয়ের প্রযোজনা সংস্থার কাছে। ফলে এখন প্রশ্ন, এক জনের কাছে যদি ছবি তৈরির স্বত্ব না-ই থাকে, তা হলে সেটা অন্যকে কী করে বিক্রি করলেন তিনি? এই প্রেক্ষিতে আদালতের কাছে আবেদন জমা করেছে বিজয়কুমারের প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল’। এ বার জল গড়ায় কোনদিকে, নজর থাকবে।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026