ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় এ সময়ে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছে বিসিবি। যেখানে তিন দলের হয়ে খেলেছেন ৩৯ ক্রিকেটার। তবে মিরপুর মাঠে খেলা হলেও দর্শকদের আনাগোনা কম। বিষয়টি ক্রিকেটারদের নজরে পড়েছে। আগামীকাল (সোমবার) দুর্বার ও ধুমকেতুর ফাইনালে মাঠভর্তি দর্শকের আশায় ক্রিকেটাররা।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টিম দুর্বারের ক্রিকেটার খালেদ আহমেদ বলেছেন, ‘এই টুর্নামেন্ট বিসিবির ভালো উদ্যোগ বলব। যারা দলে নেই, বিপিএলের পর তাদের অনেক দিন বসে থাকা লাগত। আমার মনে হয় এই টুর্নামেন্ট ভালো, সামনে যেন এরকম টুর্নামেন্ট আরও হয়। বাংলাদেশে যেমন দর্শক হয়, আমাদের সবাই সাপোর্ট করে। আমি দর্শকদের ধন্যবাদ জানাই। ফাইনালে আমি চাইব যেন মাঠভর্তি দর্শক থাকে।’



এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে নিজের ক্যাটাগরি নিয়ে খালেদ বলেন, ‘এটা তো আমার হাতে নেই। আমার চেষ্টা থাকে ভালো ক্রিকেট খেলার। উনারা বিবেচনা করবে ডি ক্যাটাগরিতে থাকব না উপরে থাকব। এমন চিন্তা আসে না। চেষ্টা থাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। ভালো ক্রিকেট খেলব। স্যালারি, এটা উনাদের হাতে, উনারা যেভাবে বিবেচনা করবেন।’

পরে মাঠভর্তি দর্শক প্রসঙ্গে দুরন্তের ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই দর্শক বেশি থাকলে খেলা আরও উত্তেজনাপূর্ণ থাকত। সামনে হবে ইনশাআল্লাহ।’

আরআই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি-ইসলামী আন্দোলনের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Feb 08, 2026
img
নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব! Feb 08, 2026
img
আজ খালেদ মাসুদ পাইলটের জন্মদিন Feb 08, 2026
img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026