করোনায় এগিয়ে আসছে রোবট যুগ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ভয়ে রোগীদের কাছে গিয়ে যখন চিকিৎসা করা দায়, তখন ইতালি ও চীনসহ কয়েকটি দেশে ডাক্তারদের সহায়তায় রোবট চিকিৎসক ব্যবহার করা হচ্ছে। এসব রোবট চিকিৎসক রোগীর পালস পরীক্ষা করে দেখছে। কখনো আবার ওষুধ খাইয়ে দিচ্ছে।

করোনাভাইরাস মহামারীর কারণে রোবটায়ন ত্বরান্বিত হচ্ছে। বাংলাদেশেও একদল তরুণ প্রকৌশলী দাবি করেছেন, তাদের তৈরি রোবট করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ডাক্তারদের সহযোগিতা করতে সক্ষম।

বিশ্লেষকরা বলছেন, এগিয়ে আসছে রোবট যুগ। ভবিষ্যতে মানুষের সব কাজ করবে রোবট। ভালো হোক কিংবা মন্দ, মানুষের জায়গা দখল করবে কৃত্তিম বুদ্ধিমান এই যন্ত্র। শুরু হবে এক নতুন যুগ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের মতো সংকট এটাই শেষ নয়। সামনে এ রকম আরও সংকট আসছে। পৃথিবী ক্রমেই রোবট নির্ভর হয়ে উঠছে। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের কৃত্তিম বুদ্ধিমত্তা ও রোবট বিশেষজ্ঞ মার্টিন ফোর্ড বলছেন, মানুষ স্বাভাবিকভাবেই নিজেদের কাজের জন্য মানুষের সংস্পর্শ পছন্দ করে। কিন্তু করোনা সংক্রমণের কারণে মানুষের সেই পছন্দ বদলাচ্ছে।

তিনি জানান, করোনার থাবায় মানুষ মানুষের স্পর্শ এড়িয়ে স্বয়ংক্রিয় সবকিছুর দিকে আকৃষ্ট হচ্ছে। বড়-ছোট সব সংস্থাগুলো সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং যাতে কমসংখ্যক কর্মী দিয়ে কাজ করা যায়, তাই ভরসা রাখছেন রোবটে।

রোবট ব্যবহারের ফলে এই সময়ে কর্মীদের মধ্যে করোনা সংক্রমণেরও সুযোগ নেই। অন্যদিক, কম সময়ে বেশি কাজ করা সম্ভব। প্রতিবেদনে বলা হয়, ছোট-বড় অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে সামাজিক দূরত্বের (সোশ্যাল ডিসট্যান্সিং) চর্চা গিয়ে রোবটের ব্যবহার বাড়ানোর চিন্তা করছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026