সমুদ্রপৃষ্ঠের উচ্চতা চলতি শতাব্দীতে এক মিটার ছাড়িয়ে যাবে

জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধারণার চেয়েও দ্রুত বেড়ে যাচ্ছে। জলভাগ প্রসারিত হয়ে ক্রমেই সংকুচিত হচ্ছে স্থলভাগ। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো না হলেও চলতি শতাব্দীর শেষেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার ছাড়িয়ে যাবে। শুক্রবার এ অশনিসংকেত দেন একদল বিজ্ঞানী। খবর এএফপি

প্রায় একশরও বেশি শীর্ষ বিশেষজ্ঞের পরিচালিত জরিপে বলা হয়, পৃথিবীর ভূ-ভাগের উষ্ণতা আরও ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে ১ দশমিক ৩ মিটারের বেশি।

এছাড়াও ২৩০০ সাল নাগাদ পশ্চিম অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বরফখণ্ডগুলো গলে গিয়ে কোটি কোটি টন পানি তৈরি করবে। তখন পৃথিবীপৃষ্ঠের উপকূল রেখাগুলোতে পানির উচ্চতা ৫ মিটার পর্যন্ত বাড়তে পারে।

পটসডাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের (পিআইকে) হেড অব আর্থ সিস্টেম অ্যানালাইসিস এবং গবেষণা প্রতিবেদনের সহ-লেখক স্টিফান রাহমস্টার্ফ বার্তা সংস্থা এএফপিকে বলেন- এটি এখন পরিষ্কার যে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে আগে যে পূর্বাভাস দেয়া হয়েছে, তা খুব কম ছিল।

২১০০ ও ২৩০০ সালের জন্য যে পূর্বাভাস দেয়া হচ্ছে, তা জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) তুলনায় লক্ষ্যণীয়ভাবে বেশি।

গবেষণায় বলা হচ্ছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ বা ৭৭ কোটি মানুষ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ মিটার উঁচুতে বসবাস করে। তাছাড়া ১ দশমিক ৩ মিটারের বেশি পানির উচ্চতা বৃদ্ধি মানে হলো- বাংলাদেশসহ ভিয়েতনাম ও ভারতের উপকূলবর্তী এলাকাগুলোতে ভয়াবহ বিপদ নেমে আসা। এ এলাকাগুলোতে এক মিটার উচ্চতার ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ বাস করেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026