২০৭০ সাল নাগাদ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম

বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদের অভিযোগে কোণঠাসা অবস্থায় রয়েছে মুসলমানরা। কিন্তু ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা ২০৭০ সাল নাগাদ জনসংখ্যার দিক থেকে খ্রিস্টান ধর্মালম্বীদের ছাড়িয়ে যাবে। ফলে বিশ্বের বৃহত্তম ধর্ম হয়ে উঠবে ইসলাম।

সম্প্রতি প্রভাবশালী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, ২০৭০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান ধর্ম হবে ইসলাম। শুধু তাই নয়, খ্রিস্টান ধর্মালম্বীদের টপকে বিশ্ব জনসংখ্যার ৩৫ ভাগের বেশি মানুষ হবেন মুসলিম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে ক্রমে বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা। সে ধারা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ শীর্ষে অবস্থান করবে ধর্মটি।

পিউ রিসার্চ সেন্টারের দাবি, ২০১০ সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষ দেশ ছিলো ইন্দোনেশিয়া। কিন্তু ২০৫০ সালে সে জায়গাটি দখলে নিবে ভারত। সে সময় দেশটিতে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে ৩১ কোটি ১০ লাখে। একই সময় ব্রিটেন এবং ফ্রান্সে কমবে ৫০ ভাগ খ্রিস্টানদের সংখ্যা। ইউরোপের মোট জনসংখ্যার ১০ ভাগ হবেন মুসলিম। যুক্তরাষ্ট্রের প্রতি ৫০ জনের একজন হবেন ইসলাম ধর্মাবলম্বী। আর সাব-সাহারা আফ্রিকায় এ হার হবে প্রতি ১০ জনে একজন।

গবেষণা বলছে, ২০১০ সালে বিশ্বে মুসলিম ও খ্রিস্টানদের যে জনমিত্তিক অবস্থান সেটি ২০৫০ সালে চলে আসবে সমপর্যায়ে। আর ২০৭০ সাল নাগাদ খ্রিস্ট ধর্মাবলম্বীদের টপকে যাবে মুসলিমরা। এসময়ের মধ্যে চার কোটি মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন ঠিকই কিন্তু ধর্মান্তরিত হবে সাড়ে ১০ কোটি খ্রিস্টান।

এছাড়া ২০৭০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ৩৭ ভাগ বাড়বে বলেও গবেষণায় বলা হয়।

এ বিষয়ে ব্রিটেনে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আনসার বলেন, ব্রিটেনসহ গোটা ইউরোপেই ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বাড়ছে। নতুন মুসলিমদের বেশিরভাগই তরুণ। এদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাই ভবিষ্যতে মুসলিমদের সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক।

ইসলাম ধর্ম গ্রহণ করা যুক্তরাষ্ট্রের রবার্ট ম্যাকগাও বলেন, আমেরিকায় ধর্মীয় নীতিবাক্য প্রচারে রোববারকে গুরুত্ব দেয়া হয়। কিন্তু মুসলিমদের কাছে প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাজই গুরুত্বপূর্ণ। মসজিদে সবাই এক পরিবারের সদস্য। আমাকে ধর্মান্তরিত হতে সবচেয়ে বেশি যে তথ্যটি উৎসাহিত করেছে তা হলো খ্রিস্টান ধর্মানুসারীরা যীশুকেই সর্ব ক্ষমতার উৎস মানেন। কিন্তু তিনি ইসলাম ধর্মে স্রেফ একজন নবী।

 

টাইমস/এইচইউ/আরএম

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026
img
বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখান করেছে : কর্নেল অলি Feb 06, 2026
img
দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026