চট্টগ্রামে করোনা উপসর্গে আট ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আট ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ হাসপাতালে আইসিইউ বেড না পাওয়াতে বিনা চিকিৎসায় দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বড় ভাই মো. শাহ আলম (৩৩)। তার আট ঘণ্টার মাথায় রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান ছোট ভাই মোহাম্মদ শাহজাহান (৩০)।

নিহতরা পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ির মরহুম গোলাম রসুলের ছেলে। তাদের মধ্যে মো. শাহ আলম মধ্যপ্রাচ্য প্রবাসী এবং তার ছোট ভাই শাহজাহান হাটহাজারী বাজারের এন জহুর মার্কেটের কাপড়ের দোকানের ব্যবসায়ী ছিলেন। মাত্র ৮ ঘণ্টার একই পরিবারের দুই ভাইয়ের করুণ মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলা সদরের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ি এলাকার এই দুই ভাই করোনার উপসর্গ নিয়ে ১ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাদের করোনার নমুনা ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে ডাক্তার তাদের আইসিইউতে রাখার পরামর্শ দেয়। কিন্তু হাসপাতালে অনেক ধরনা দিয়েও আইসিইউ বেড না পাওয়াতে শুক্রবার বেলা ২টার দিকে শাহ আলম মারা যায়। একইভাবে আইসিইউর অভাবেই শ্বাসকষ্ট নিয়ে রাত ১০টার দিকে মারা যায় ব্যবসায়ী শাহজাহান।

নিহত শাহ আলমের খালাত ভাই খোরশেদ জানান, ৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারালাম শুধুমাত্র আইসিইউর অভাবে। চিকিৎসকরা বলেছেন আইসিইউতে রাখতে কিন্তু কোনো সিট পাচ্ছিলাম না। টাকা দিয়েও কোনো হাসপাতালে মেলেনি আইসিইউ শয্যা। এমনকি সময়মতো করোনা পরীক্ষাটাও করাতে পারিনি সংশ্লিষ্টদের অসহযোগীতার কারণে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026