রূপগঞ্জে লকডাউন অমান্য করে পুলিশের উপর হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লকডাউন অমান্য করার কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। সময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করে সিয়াম (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সিয়াম রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হাবিবনগর চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল সিদ্দীকি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, গত ১২ জুন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের উপস্থিতিতে রূপগঞ্জ ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়। এ লকডাউনকে কেন্দ্র করে রূপগঞ্জ থানা পুলিশ ২৪ ঘন্টা কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে।

তিনি আরও জানান, মঙ্গলবার হাবিবনগর এলাকার চেকপোষ্টের দায়িত্বে ছিলেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল সিদ্দীকি। সঙ্গে দায়িত্বে ছিলেন আরো দুইজন পুলিশ সদস্য। এদিন সকাল ১০টার দিকে লকডাউন এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে সিয়ামসহ পিতলগঞ্জ এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে জামান ও মৃত তারাজুলের ছেলে পারভেজ বেপরোয়া গতিতে চালিয়ে আসছিলেন। এসময় মোটরসাইকেলটিকে সিগন্যাল দেওয়া হয় কিন্তু সিগন্যাল অমান্য করে ওই তিনজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত গতিতে চলে যায়।

পরে পূনরায় লকডাউন এলাকায় প্রবেশের সময় মোটরসাইকেলসহ তাদের ফের সিগন্যাল দেয় পুলিশ। এতে মোটরসাইকেলে থাকা তিনজন পুলিশকে গালিগালাজ ও ধমক দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ লকডাউন অমান্যকারীদের আটক করতে যায়। এসময় সিগন্যাল অমান্যকারীসহ ১০-১৫ জনদের সমর্থকরা ওই এসআইসহ পুলিশ সদস্যদের মারধর করে। এসময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করে সিয়ামকে আটক করে। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ওই তিনজনের মধ্যে জামান নারায়ণগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল তল্লাশীকারক হিসেবে চাকরি করছেন।

এ ব্যাপারে ’গ' সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026