আলজাজিরায় সাক্ষাৎকার: মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল

কাতারভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরায় ‘মালয়েশিয়ার লকডাউনে লকডআপ’ শিরোনামের ৩ জুলাই একটি ডকুমেন্টারি প্রচারিত হয়। এতে দাবি করা হয়েছিল কোভিড-১৯ সংক্রমণ রোধে নীতি পরিচালনার ক্ষেত্রে বিদেশিদের সঙ্গে বৈষম্য করছে মালয়েশিয়া। ওই ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশি যুবক রায়হান কবির।

এবার আলজাজিরায় সাক্ষাৎকার দেয়ায় রায়হান কবিরের ভিসা বাতিল করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। দেশটির পুলিশ মহাপরিদর্শক তান শ্রী আবদুল হামিদ বদর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রায়হান কবিরের ওয়ার্ক পারমিট (ভিসা) বাতিল করেছে ইমিগ্রেশন বিভাগ। সুতরাং তাকে তার নিজ দেশে ফেরত পাঠানোর আগে আত্মসমর্পণ করতে হবে।

আলজাজিরায় সাক্ষাৎকার দেয়ার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) রায়হান কবিরকে খুঁজে বের করার জন্য জনসাধারণের সহায়তা চেয়ে একটি নোটিশ জারি করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা টেলিভিশনকে দেয়া তার সাক্ষাৎকারের বিষয়ে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারায় তদন্তে সহযোগিতা করার জন্য নোটিশে উল্লেখ করা হয়েছিল।

এদিকে নোটিশ জারির পর থেকে মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উদ্বেগের কোনো কারণ নেই। যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে, তাদের ভিসা রিনিউ করা হবে। এমনকি যারা ডিটেনশন ক্যাম্পে আছেন, তাদেরও নতুন কোম্পানিতে চাকরি দেয়া হবে। আবার যারা করোনার কারণে বাংলাদেশে আটকা পড়েছেন, তারাও যেতে পারবেন। মালয়েশিয়া সরকারের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।

রায়হান কবিরের বিষয়ে তিনি বলেন, কূটনৈতিক রীতিনীতির আওতায় যা করা দরকার দূতাবাস তা করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026